Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই

Audio Narrative Assistant
Executive Summary
তৃতীয়বার বিয়ে করেছেন অভিনেতা আমির খান। তিনি ইসলাম ধর্মাবলম্বী হলে, তাঁর প্রাক্তন  ও বর্তমান স্ত্রীদের কেউই সেই ধর্মের মানুষ নন। এই বিষয়টিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন আমিরকে।


তৃতীয়বার বিয়ে করেছেন অভিনেতা আমির খান। তিনি ইসলাম ধর্মাবলম্বী হলে, তাঁর প্রাক্তন  ও বর্তমান স্ত্রীদের কেউই সেই ধর্মের মানুষ নন। এই বিষয়টিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন আমিরকে। আমিরের একাধিক বিয়েকে 'লাভ জিহাদ' বলে আক্রমণ করেছেন নেটিজেনদের একাংশ।  কেউ কেউ তাঁকে ' লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর' বলে কটাক্ষ করেছেন। এবার সেই বিদ্রুপের জবাব দিয়েছেন  বলিউড অভিনেতা আমির খান।

তৃতী বিয়ের পর সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবারের ইতিহাসই প্রমাণ করে যে আন্তঃধর্মীয় বিবাহ তাঁদের কাছে নতুন কিছু নয়। তবে কোনও ক্ষেত্রেই ধর্মান্তরের ঘটনা ঘটেনি। রেডিফ-কে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, "আমাদের পরিবার খুবই অন্তর্ভুক্তিমূলক। আমার দুই বোন হিন্দু পরিবারে বিয়ে করেছেন। আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার খুড়তুতো ভাই মনসুর একজন খ্রিস্টানকে বিয়ে করেছে।" তিনি আরও বলেন, "গৌরী, কিরণ বা রিনা— কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেননি। আমাদের বিয়ে হয়েছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা সিভিল ম্যারেজের মাধ্যমে। গৌরী হিন্দুও নন, তিনি খ্রিস্টান। তবে তিনি ধর্মাচরণও করেন না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেন আরও হাস্যকর হয়ে উঠছে।"

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুলাই মুম্বইয়ের বাড়িতে দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাট-কে বিয়ে করেন আমির খান। এটি ছিল একটি ঘরোয়া অনুষ্ঠান, যেখানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, প্রায় ২৫ বছর আগে আমির ও গৌরীর পরিচয় হয়েছিল। তবে প্রায় দু'বছর আগে বেঙ্গালুরুতে আমিরের খুড়তুতো বোন নুজহত খানের মাধ্যমে তাঁদের আবার যোগাযোগ হয়। এরপর বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এবং দু'বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

এই বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের ছেলে জুনেইদ খান, মেয়ে ইরা খান এবং ইরার স্বামী নূপুর শিখরে। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন শিল্পপতি মুকেশ আম্বানি, রাজনীতিক রাজ ঠাকরে, পরিচালক অশুতোষ গোয়ারিকর, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, কৌতুকশিল্পী বীর দাস এবং অভিনেত্রী এলি আভরাম-সহ প্রায় ১৫০ জন অতিথি।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে আমির ও কিরণ তাঁদের বিচ্ছেদের ঘোষণা করেন। এখন গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Bengal Cricket: ইলেক্টোরাল...

Read Next

Bollywood News: শুধু রাম...