Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রবিবার তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, আমির খান (Aamir Khan)। প্রেমিকা গৌরী স্প্রাতকে (Gauri Spratt) বিয়ে করতে চলেছেন আমির। তাঁদের সম্পর্কের গুঞ্জন ছিলই, তবে এবার বিয়ের কথা সরাসরি শিকার করে নিয়েছেন আমির খান।

কলকাতা: রবিবার তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, আমির খান (Aamir Khan)। প্রেমিকা গৌরী স্প্রাতকে (Gauri Spratt) বিয়ে করতে চলেছেন আমির। তাঁদের সম্পর্কের গুঞ্জন ছিলই, তবে এবার বিয়ের কথা সরাসরি শিকার করে নিয়েছেন আমির খান। আজই সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, রবিবার খুব ছোট করে আয়োজন করছেন তিনি ও গৌরী। বাড়িতেই বসবে বিয়ের আসর। উপস্থিত থাকবেন খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব আর ২ পরিবারের মানুষেরা। তবে আমিরের ব্যক্তিগত জীবন একেবারেই সহজ ছিল না, এর আগে ২ বার বিয়ের পিঁড়িতে বসেছেন আমির, কিন্তু তাঁর ২টি বিয়েই ভেঙে গিয়েছে। সেগুলি মানসিকভাবে যথেষ্ট ভেঙে দিয়েছিল আমির খানকে।

আমির-রীনার বিবাহ, ১৬ বছর পরে বিচ্ছেদ!

ব্যক্তিগত জীবন বিতর্কিত হলেও, ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক করতে চান না আমির। একাধিক সাক্ষাৎকারে, তিনি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেছেন, প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে, শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান, প্রেম করেই বিয়ে হয়েছিল তাঁদের। সেই সময়ে, অভিনেতার বয়স ছিল মাত্র ২১ বছর। রীনার সঙ্গে বিয়ের পরে ২ সন্তান হয় আমির ও রীনার। মেয়ে ইরা খান এবং ছেলে জুনেইদকে নিয়ে সুখেই ছিল আমির এবং রীনার সংসার। কিন্তু বিবাহের ১৬ বছর পরে, বিচ্ছেদ হয়ে যায় আমির এবং রীনার।

প্রথম বিবাহ বিচ্ছেদের পরে, ভেঙে পড়েছিলেন আমির খান

একটি সাক্ষাৎকারে আমির বলেছিলেন, বিচ্ছেদের পরে রীনা যখন তাঁর বাড়ি ছেড়ে চলে যান, তখন আমি বুঝতে পারেন তিনি ভীষণ একা হয়ে গিয়েছেন। কথা বলার জন্য তাঁর বাড়িতে কেউ ছিল না। বাইরে কাজ করলেও, তিনি বাড়িতে এসে শান্তি পেতেন না। নিয়মিত মদ্যপান শুরু করেন তিনি। রোজ আমির এতটাই মদ্যপান করে ফেলতেন যে, তিনি ঘুমোতে পারতেন না। কার্যত অজ্ঞান হয়ে যেতেন, নেশার ঘোরে তাঁর হুঁশ থাকত না। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠেন আমির। কাজের সূত্রেই তাঁর আলাপ হয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে। কাজ করতে গিয়ে বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম। ২০০৫ সালে বিবাহ হয় কিরণ এবং আমিরের। তাঁদের একটি পুত্র ও রয়েছে, আজাদ রাও খান। যদিও ২০২১ সালে কিরণের সঙ্গেও বিচ্ছেদ ঘোষণা করেন আমির। অবশেষে, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। তিনি তাঁর আগামী জীবনের জন্য আশীর্বাদ চেয়েছেন অনুরাগীদের কাছে।

আরও পড়ুন: Aamir Khan Marriage: মাত্র ১ দিন পরেই বিয়ে, আমির-গৌরীর বিশেষ দিনে থাকছে কী কী আয়োজন?

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Abhishek Banerjee | বারবার...

Read Next

China On India-Japan:...