We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
ABP Ananda LIVE : কখনও ED, কখনও সিআইডি, কখনও রাজ্য এজেন্সি।গতমাসে পরপর অভিষেককে জিজ্ঞাসাবাদ করাছে ইডি ও সিবিআই। তার আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট সার্কুলার।এই আবহে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
আরও খবর...
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বলা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। কিন্তু অভিযোগ, যাঁরা এসেছিলেন, তাঁরা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও ডেন্টালের পড়ুয়া। প্রায় ৯০ শতাংশই এমন ছিলেন। এবিপি আনন্দে এমনই মারাত্মক অভিযোগ করলেন 'সেবাশ্রয়'-এর কো অর্ডিনেটরের দায়িত্বে থাকা সরকারি চিকিৎসক।
সেবাশ্রয়'-এর নামে ঘুরিয়ে কোটি কোটি টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে তুলে নেওয়া হয়েছে। এমনই মারাত্মক অভিযোগ সামনে এনেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়'-এর কো অর্ডিনেটরের দায়িত্বে থাকা সরকারি চিকিৎসক মনবুর আলি। তবে এখানেই শেষ নয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে আরও অভিযোগ রয়েছে। অতীতে প্রায় দুই আড়াই মাস ধরে চলা এই 'সেবাশ্রয়', 'সেবাশ্রয় ২' মেডিক্যাল ক্যাম্পে হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে গেছেন। কেউ হৃদযন্ত্রের অসুবিধা নিয়ে গেছেন! কেউ বিভিন্ন স্ত্রীরোগ নিয়ে গেছেন! কেউ আবার চোখ দেখাতে গেছেন! কিন্তু সেই সেবাশ্রয়েরই কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করা সরকারি চিকিৎসক বলছেন, রোগীদের সঙ্গে কার্যত প্রতারণা করা হয়েছে। কারণ গলায় স্টেথো ঝুলিয়ে যারা প্রতিদিন ক্যাম্পে বসে সকাল-সন্ধে চিকিৎসা করেছেন, তাদের মধ্য়ে প্রায় ৯০ শতাংশই পাস করা ডাক্তার নন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda