We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
কলকাতা: আরও চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিকে ডিজে মামলা, আর এবার তার পাশাপাশি আরও এক মামলা দায়ের হল তাঁর নামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম কর্মসূচি সেবাশ্রয় নিয়েও একের পর এক অভিযোগ। ফের এই নিয়ে অভিযোগ দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এফআইআর রুজু হয়েছে ডায়মন্ড হারবার থানায়।
আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিপত্তি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ছোড়া হল ডিম, বিক্ষোভে কংগ্রেস কর্মীরা
জানা গিয়েছে, অনুমোদন না পাওয়া ডাক্তারদের নিয়ে বেআইনি শিবির, রোগীদের সঙ্গে প্রতারণা, জালিয়াতির উল্লেখ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার মোট ২৭ টি ধরে দায়ের করা হয়েছে মামলা। ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ১৭ নম্বর ধারায় মামলা করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলার তদন্তভার গ্রহণ করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও।
ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (৪) নম্বর ধারায় অর্থাৎ প্রতারণার মামলা, ৩৩৫ নম্বর ধারায় অর্থাৎ মিথ্যা অথবা জাল নথি তৈরির মামলা, ৩৪০ (২) নম্বর ধারায় অর্থাৎ, জাল নথিকে আসল হিসাবে ব্যবহার করার কারণে মামলা, ২৭৫ নম্বর ধারায় অর্থাৎ ভেজাল বা নিম্নমানের ওষুধ বিতরণের কারণে মামলা ও ৬১ (২) নম্বর ধারায় অর্থাৎ, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ