Abhishek Banerjee: অভিষেক সম্মান দিতে না পারলে, আমরা ওঁর সঙ্গে থাকব না, ওঁর জন্য উকিল হইনি আমি: শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: একা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, এবার প্রতিবাদের সুর শোনা গেল ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায যেমন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আজ তৃণমূলের এই পরিণতির জন্য দায়ী। আর তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক কি একা তৃণমূল নাকি।

কলকাতা: একা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, এবার প্রতিবাদের সুর শোনা গেল ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায যেমন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আজ তৃণমূলের এই পরিণতির জন্য দায়ী। আর তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক কি একা তৃণমূল নাকি।

শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলছেন, "২ জুন থেকে বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছিলাম যাতে কিছুটা রিলিফ পায় অভিষেক। গতকাল রাত ১২ টা ৫০ মিনিটের দিকে বলা হয় আরও একজন উকিল থাকবেন এই বিষয়ে, যে কি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে জুনিয়র। এই পুরো বিষয়টা জানানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর আমাদের এই কাজের তো কিছু নিয়ম রয়েছে। যিনি সিনিয়র, তিনিই সম্পূর্ণ বিষয়ে নেতৃত্ব দিয়ে থাকেন। একদিকে যেমন অভিষেক ঠিক করেছেন, অন্য কোনও উকিল কাজ করবেন, তেমনই আমরাও ঠিক করেছি ওঁর কোনও বিষয়ে আমরা থাকব না। আমরাও পেশাদার। আর পেশাদারদের একটা সম্মান আছে। সেই সম্মান উনি দিতে না পারলে, পেশাদার আইনজীবীরাও ওঁর সঙ্গে থাকবে না।

দিদির কাজে ১০০ শতাংশ দিয়েছেন, দাবি করলেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "আজ যদি অভিষেকের মনে হয় উনি যাঁদের উপর ভরসা করছেন, তাঁরা সব সময় ওঁর সঙ্গে থাকবেন, তাহলে উনি ভুল করছেন। দিদি বিশ্বাস করে যে কাজ দিয়েছেন, সেটা আমরা ১০০ শতাংশ দিয়ে করছি। অভিষেকের যদি আমাদের পছন্দ না হয়, অন্য উকিল দিয়ে করাবেন মনে করেন, আমরাও ওঁর বিষয়ে মাথা ঘামাব না। ওঁর জন্য তো কিছু বন্ধ হয়ে যাবে না।"

শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আরও বলেন তাঁরা দিদির সঙ্গে আছেন, "দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গে আছি। অভিষেক তো একা তৃণমূল নয়। তৃণমূলের বুথ লেভেলের কর্মী, যারা বিজেপির কাছে মার খেয়েছে, যারা ঘেরে থাকতে পারেনি, যাদের জন্য ভোট পরবর্তী হিংসার জনস্বার্থ মামলা করেছি, তারাও তো তৃণমূল। আর দিদিও তৃণমূলেরই নেত্রী। অভিষেক একা তো তৃণমূল নয়। ওর কোন কাজ করলাম কি করলাম না, তার সঙ্গে তৃণমূল করছি কি না, তার কোনও সম্পর্ক নেই।"

অভিষেকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে আত্মসম্মানের কথা বললেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "অভিষেকের কাছে আরও উকিল আছে। ওঁদের দিয়ে কাজ করাবেন উনি। অভিষেক সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার আগে থেকে আমি উকিল। আমি ওঁর জন্য উকিল হইনি। আমার একটা আত্মসম্মান আছে। আর সেটায় কেউ হাত দিলে, আমারও ক্ষমতা আছে তার কাজ না করার। সে যেই হোক। আমার কিছু যে আসে না। এই কালো গাউনই আমার পরিচয়।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Virat Kohli: বিশ্বকাপে...

Read Next

TMC News: ফলতার এক সময়ের...