Abhishek Banerjee: মাটি চুরি-ত্রাণ দুর্নীতি, নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই জোড়া FIR অভিষেকের বিরুদ্ধে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ২০২০ সালে আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে প্রায় ২৫০ কোটি টাকার। এমনই অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হল FIR। প্রতারণা, নথি জাল, জালিয়াতি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।  ৩টি পৃথক মামলায় গত

কলকাতা: ২০২০ সালে আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে প্রায় ২৫০ কোটি টাকার। এমনই অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হল FIR। প্রতারণা, নথি জাল, জালিয়াতি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

৩টি পৃথক মামলায় গত ৩ দিনে জিজ্ঞাসাবাদের হ্যাটট্রিক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই জোড়া মামলায় জড়িয়ে গেলেন অভিষেক বন্দোপাধ্যায়। বুধবার সকালে প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে FIR দায়ের করা হল কালীতলা-আশুতি থানায়।

অন্যদিকে, মঙ্গলবার রাতেই প্রায় ২৫০ কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অপর FIR টি দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। একটি মাটি চুরি ও একটি ত্রাণ দুর্নীতি- এই জোড়া FIR দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে। দুটি মামলা মিলিয়ে মোট আর্থিক তছরুপের অঙ্কটা প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা।

আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগে, শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিষণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগকারীর দাবি, পদস্থ আধিকারিক ও পঞ্চায়েত স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশও এই দুর্নীতিতে জড়িত রয়েছে। 


এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় FIR হয়েছে। তার মধ্যে রয়েছে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, নথি জাল, জালিয়াতি, জাল নথি আসল বলে ব্যবহার, সরকারি কর্মচারীর দ্বারা বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র। 

আরও পড়ুন, দলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধে ব্যাঙ্ককে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের, কয়েকশো কোটির তহবিল নিয়ে সঙ্কটে কালীঘাট

এছাড়াও দুর্নীতি দমন আইনে সরকারি কর্মীর ঘুষ নেওয়া এবং দুর্নীতিমূলক অসদাচরণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মামলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও। 

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'গত আমফানে ফলতাতে প্রত্যেকটি হাউস ড্যামেজে ২০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। ২০ হাজার ইউনিট টাকা চুরি হয়েছে। আমি তালিকা পেয়েছি। তারও ব্যবস্থা হবে। লুঠের টাকা ফেরত করানো এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখব।' 

শনিবার কালীতলা-আশুতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে FIR রুজু করল পুলিশ।                                                

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Gold Recover : এতো সোনা !...

Read Next

RBI Rules : মানতেই হবে...