Abhishek Banerjee: সই জালিয়াতি কাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, ছাড়া পেয়েই মমতার বাড়ি গেলেন অভিষেক! সঙ্গে মদন, কুণাল

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সাড়ে পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে, ভবানী ভবন থেকে বেরলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের নির্দেশে CID-র সামনে আজ হাজিরা দিয়েছিলেন অভিষেক, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। আর ভবানী ভবন থেকে বেরিয়েই, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-র বাড়ি গেলেন অভিষেক।

কলকাতা: সাড়ে পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে, ভবানী ভবন থেকে বেরলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের নির্দেশে CID-র সামনে আজ হাজিরা দিয়েছিলেন অভিষেক, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। আর ভবানী ভবন থেকে বেরিয়েই, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-র বাড়ি গেলেন অভিষেক। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন, মদন মিত্র (Madan Mitra) এবং কুণাল ঘোষ (Kunal Ghosh)। সই জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে CID-র কাছে হাজিরা দিতে কার্যত বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

CID সূত্রে খবর, বৃহস্পতিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলাকালীন বারে বারেই মেজাজ হারিয়েছেন অভিষেক। রেজলিউশন বুক সংক্রান্ত একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি, এমনটাই সূত্রের খবর। সই জালিয়াতি নিয়ে প্রশ্নের উত্তরও দিতে পারেননি বলে জানা যাচ্ছে।  ১৪ জুন বেলা ১১টায় ফের হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। আজই হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগীতা করলে, তবেই তাঁকে রক্ষাকবচ দেওয়া হবে। এই 'স্বস্তি' পেতেই, আজ CID-র কাছে হাজিরা দেন অভিষেক। 

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়াকে ঘিরে ছিল পরতে পরতে নাটক। এদিনই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক। প্রথমে মনে করা হয়েছিল, বিমানবন্দর থেকেই সোজা ভবানীভবনে পৌঁছবেন তিনি। কিন্তু তা না করে, কালীঘাটের বাড়িতে ঢুকে যায় অভিষেকের গাড়ি। বেশ কিছু ক্ষণ পর সেখান থেকে ভবানীভবনের দিকে রওনা দেন অভিষেক। সন্ধে ৬টার মধ্যে ভবানীভবনে পৌঁছতে বলা হয়েছিল তাঁকে। ১১ মিনিট আগেই পৌঁছে যান তিনি।

বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেককে তলব করেছিল CID। এই বিতর্কের সূচনা হয়েছিল স্পিকারকে পাঠানো একটি চিঠিকে নিয়ে, যেখানে বিরোধী দলনেতা, মুখ্য সচেতকের নাম প্রস্তাব করা হয়েছিল। রেজলিউশনের যে প্রতিলিপি পাঠানো হয়েছিল স্পিকারকে, তাতে অভিষেকের সই ছিল। সই ছিল, আরও তৃণমূলের ৭০ বিধায়কের। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বিধায়কদের সই জাল করা হয়েছে। সেই মর্মে স্পিকারকে চিঠি দেন তাঁরা। ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল। পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি খোলসা করেন। তদন্ত করে বিষয়টির গভীরে পৌঁছনো হবে বলে জানানো হয়। এরপরেই তৃণমূলের বিধায়কদের বাড়িতে উপস্থিত হতে শুরু করেন CID-র গোয়েন্দারা। নোটিস দেওয়া হয় অনেককেই। নোটিস যায় অভিষেকের কাছেও, একবার নয়, তিন-তিন বার। অভিষেক আদালতে রক্ষাকবচ চাইতে গেলে, তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে বলা হয়। এরপরেই আজ হাজিরা দেন অভিষেক

আরও পড়ুন: Rajatava Dutta: একাকী বৃদ্ধের জীবনে অদ্ভুত টানাপোড়েন! রজতাভ দত্তের নতুন সিনেমায় থাকছে কী কী চমক?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Rajatava Dutta: একাকী...

Read Next

Daily Astrology: অশ্বিনী ও...