Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

Audio Narrative Assistant
Executive Summary
Abhishek Banerjee News: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। DJ মামলায় গলার স্বরের নমুনা দিতে নির্দেশ বিধাননগর আদালতের।

Abhishek Banerjee News: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। DJ মামলায় গলার স্বরের নমুনা দিতে নির্দেশ বিধাননগর আদালতের। আদালতের নির্দেশে সত্ত্বেও পর পর দু'দিন হাজিরা দিলেন না অভিষেক। 'তদন্ত ব্যাহত করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'। 'তদন্তকারী আধিকারিক থেকে বিশেষজ্ঞ, সারাদিন বসে থেকে চলে যাচ্ছেন'। অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক, আদালতে দাবি CID এর। আজ সকাল ১০টায় বিধাননগর আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। সকাল ১০টায় হাজিরার নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত। ৩০ জুন: কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য তলব করলেও যাননি অভিষেক। নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিসে সাড়া দিন, গতকাল শুনানিতে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষাকবচ দিয়েছিল'। শর্তভঙ্গ করে থাকলে আবেদন দাখিল করুন, রাজ্যকে বার্তা হাইকোর্টের। 'ইতিমধ্যে তো রক্ষাকবচ দেওয়া আছে, অসুবিধা কোথায়?' কণ্ঠস্বরের নমুনা দিতে কি প্রস্তুত নন? অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Samik Bhattacharya: "কোনও...

Read Next

Annapurna Yojana : 'এরা...