We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ আগেই দায়ের করেছিলেন ভুক্তভোগী মালতী বিশ্বাস ও তাঁর পরিবার। এবার হস্তক্ষেপ করল স্বাস্থ্যদফতর। সোমবার ভুক্তভোগীর পরিবারকে নথি সহ ডেকে পাঠানো হল স্বাস্থ্যভবনে। অন্যদিকে শনিবারে পা বাদ যাওয়ার ঘটনায় এফআইআর দায়ের করল রবীন্দ্রনগর থানার পুলিশ। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি হাঁটুর সমস্যা নিয়ে সেবাশ্রয়ের ক্যাম্প গেছিলেন রবীন্দ্রনগরের বাসিন্দা মালতী বিশ্বাস। অভিযোগ সেখানে ভুল চিকিৎসা করা হয় তার। পরবর্তীকালে পাক সার্কাসে ন্যাশনাল মেডিকেল কলেজে অস্ত্রোপচার করে পা বাদ দিতে হয় ৫৮ বছরের এই মহিলার।
তিনি বলেন, "ওই ক্যাম্প এ আমি দেখাতে গেছিলাম। পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এইরকম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। কারোর এইরকম যেন আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল আমি তার ক্ষতিপূরণ চাই।"
এই ঘটনায় বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করে এই ভুক্তভোগী পরিবার। শনিবার রাতে সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও তার আত্মসহায়ক সুমিত রায়, মহেশতলা পৌরসভার তিন তৃণমূল কাউন্সিলর সহ একাধিক জনের নাম রয়েছে। বিএনএস এর একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা। যার মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারাও।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda