We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: ভোট পরবর্তী হিংসা মামলায় ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া অভিযোগ, নাম রয়েছে সুমিত রায়েরও
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবার জোড়া অভিযোগ। জানা গিয়েছে, এবার ভোট পরবর্তী হিংসা মামলায় এই দুই অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের নামও রয়েছে এই অভিযোগে। এ ছাড়াও স্থানীয় তৃণমূলের নামেও দায়ের হয়েছে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবার থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। সরিষার ২ বিজেপি নেতা ডায়মন্ড হারবার থানায় এই দুই লিখিত অভিযোগ জানিয়েছেন। ২০১৯ ও ২০২২ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেছেন ওই ২ বিজেপি নেতা। অভিযোগ, মারধর করা হয়ে তাঁদের। এ ছাড়াও বাড়ি, দোকান ও গুদামে ভাঙচুর চালানোর অভিযোগও করেছেন তাঁরা।
ওই দুই বিজেপি নেতা জানিয়েছেন, অতীতে যখন তাঁরা অভিযোগ করতে গিয়েছেন, তখন থানায় তাঁদের অভিযোগও দায়ের করতে দেওয়া হয়নি। সরিষার বাসিন্দা প্রবীর হালদার ও অশোক বর্মন নামের ২ বিজেপি নেতা এই অভিযোগ করেছেন। ২০২২ সালে অশোক বর্মন ছিলেন বিজেপির দক্ষিণ ২৪ পরগণা সাংগঠনিক জেলার সহ সভাপতি। তাঁর অভিযোগ, ২০২২ সালে ভোট পরবর্তী সময় তাঁর বাড়িতে হামলা চালানো হয় ও তাঁকে মারধর করা হয়। এ ছাড়াও তাঁর ব্যবসার জায়গায় অর্থাৎ মাছের আড়ত ও গুদামে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। সেই সময় থানায় এলেও তাঁর অভিযোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন অশোক বর্মন।
অন্যদিকে, সমাজসেবী ও বিজেপি সমর্থক প্রবীর হালদারের অভিযোগ ২০২২ সালে কোভিডের মধ্যে তিনি ত্রাণ বিলি করছিলেন এলাকার সাধারণ মানুষের মধ্যে। কিন্তু সেই সময় ত্রাণ বণ্টনে তাঁকে বাধা দেওয়া হয়। এলাকার তৃণমূল নেতৃত্ব বাধা দেয় তাঁকে। প্রবীর হালদারকে বলএ হয়, ত্রাণ দিতে হলে তাঁদের মাধ্যমেই দিতে হবে।
এই দুই ব্যক্তি অর্থাৎ, প্রবীর হালদার ও অশোক বর্মন ডায়মন্ড হারবার থানায় দুটো আলাদা আলাদা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পত্রে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় সহ ব্লক নেতৃত্বের। পবিযোগ জানানোর সময় তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ