We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
ABP Ananda LIVE : কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ হাইকোর্টের। সহযোগিতার জন্যই দেওয়া হয়েছিল রক্ষাকবচ, প্রত্যাহার করে নেব, মন্তব্য বিচারপতির।
আরও পড়ুন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ সব কিছুর একটা সীমা আছে..কবে গলার স্বর দেবেন? বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে। সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। আদালত থেকে রক্ষাকবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, কী ধরনের আচরণ? গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য ‘,জানিয়েছেন বিচারপতি।অপরদিকে, তাঁর মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। এরপরেই হাইকোর্টের নির্দেশ,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda