We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Kunal: অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে, CID- র পরবর্তী পদক্ষেপ কী? সেদিকেই নজর সকলের
কলকাতা : বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, কয়েকটি বিষয়ে দুজনের বক্তব্য় মিলছে না। তাই ফের অভিষেক বন্দ্য়োরাধ্য়ায়কে সিআইডি তলব করতে পারে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে ফের ভবানীভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাড়ে ৫ ঘণ্টার পর, রবিবার সাড়ে ৮ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করল CID. একই মামলায় রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকেও। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয়ে দুজনের ভিন্নমত উঠে এসেছে। সেক্ষেত্রে কি ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করতে পারে CID? উঠছে প্রশ্ন। এরপর সিআইডি কী পদক্ষেপ নেয়, সেদিকেই সবার নজর।
সই জালিয়াতিকাণ্ডে সিআইডি তলবে হাজিরা দিলেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল কুণাল ঘোষকে। ভবানী ভবনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরিয়ে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কুণাল ঘোষ। বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে রবিবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল কুণাল ঘোষকে।
সূত্রের খবর, প্রথমে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে। আলাদা আলাদা ভাবে নথিবদ্ধ করা হয় তাঁদের বয়ান। এরপর 'ক্রস ভেরিফিকেশনে'র জন্য দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার দুপুর সাড়ে ৩টেয় কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল সিআইডির তরফে। ৩ টে ২০ নাগাদ সেখানে পৌঁছন কুণাল ঘোষ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তাঁর সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে বেড়িয়ে ভবানীভবনে আসার মাঝের সময়টা। এদিন বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নেতাজি ইন্ডোরে যান কুণাল ঘোষ। যোগ দেন ফোরাম ফর দুর্গোৎসব-এর আয়োজন করা রক্তদান শিবিরে। সেখান থেকে ফেরার সময় ময়দানের পাশে থামে তাঁর গাড়ি। গাড়ি থেকে নেমে পড়েন কুণাল ঘোষ। তপ্ত দুপুরে পৌঁছে যান আইসক্রিমওয়ালার কাছে। এরপর আইসক্রিমে কামড়। আইসক্রিম খান ও খাওয়ান।
ভবানী ভবনে যাওয়ার আগে কুণাল ঘোষ বলেন, 'অন্যায় করিনি আমি কিছুই করিনি, আমাকে উইটনেস হিসেবে ডেকেছেন ওনারা। তো আমি কেন চাপ খেতে যাব? আমার ওসব চাপ টাপ ডিকশেনরিতে নেই।' আর বেরনোর পর জানান, 'আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি। তদন্তে সহযোগিতা করেছি।' অভিষেকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গেও কুণাল বলেন যে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার প্রায় সাড়ে ৩ ঘণ্টা ভবানীভবনে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda