We currently don't have news in this language. Please choose another language.
AC Buying Tips : কোন এসি কেনা উচিত, সিঙ্গল না ডুয়াল ইনভার্টার ? কে দেবে বেশি কুলিং, কম বিলিং ?
Air Contioner Buying Guide : গরমে এসি কেনার (AC Buying Tips) আগে প্রায়শই এই বিষয়টি মাথা আসে আমাদের। সিঙ্গল(Single Inverter AC) না ডুয়াল ইনভার্টার এসি (Dual Inverter) কিনলে বেশি লাভ হবে। মূলত, দ্রুত ঠান্ডা হওয়ার পাশাপাশি ইলেকট্রিক বিলেও সাশ্রয় (Electric Bill) চাই আমরা। সেই কারণেই এত বাছ-বিচার। নতুন এসি কেনার আগে এই দুটি প্রযুক্তির পার্থক্য ও আপনার জন্য কোনটি সবচেয়ে লাভজনক হবে, তা বিশদে জেনে নেওয়া জরুরি।
সিঙ্গল ইনভার্টার এসি কীভাবে কাজ করে ?
প্রথমে এই বিষয়টি বুঝে নিন। একটি সিঙ্গল ইনভার্টার এসিতে একটি কম্প্রেসর মোটর থাকে, যা ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজের গতি নিয়ন্ত্রণ করে। ঘরের তাপমাত্রা সেট করা লেভেলে পৌঁছালে কম্প্রেসরের গতি কমে যায় ও প্রয়োজন অনুযায়ী আবার বাড়ে।
পাশাপাশি আপনি যদি দেখেন, প্রথাগত নন-ইনভার্টার এসির মতো এটি বারবার সম্পূর্ণ বন্ধ বা চালু হয় না। ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় ও ঘরের তাপমাত্রা বজায় থাকে। সাধারণ এসির তুলনায় এটি অনেক বেশি এনার্জি-এফিসিয়েন্ট বা শক্তি সাশ্রয়ী।
ডুয়াল ইনভার্টার এসি কেন এত উন্নত ?
আপনাকে এশি কেনার আগে মনে রাখতে হবে, ডুয়াল ইনভার্টার এসিতে দুটি রোটারি সিস্টেম বা ডুয়াল-মেকানিজম কম্প্রেসর ব্যবহার করা হয়। এটি কম্প্রেসরের ওপর চাপের ভারসাম্য বজায় রাখে ও এর কার্যক্ষমতা অনেক মসৃণ করে তোলে।
দ্রুত কুলিং: এই প্রযুক্তির সাহায্যে ঘর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় ও দীর্ঘক্ষণ তাপমাত্রা স্থিতিশীল থাকে।
রাতের আরাম: বিশেষ করে রাতে ঘরের তাপমাত্রা বারবার ওঠানামা করে না, ফলে একটি আরামদায়ক পরিবেশ বজায় থাকে।
কাদের জন্য কোনটি সেরা ?
আপনার যদি প্রতিদিন দীর্ঘ সময় বা সারারাত এসি চালানোর অভ্যাস থাকে, তবে ডুয়াল ইনভার্টার এসি আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে দেবে। অন্যদিকে, আপনার ব্যবহার যদি দিনে মাত্র কয়েক ঘণ্টার জন্য হয় এবং বাজেট সীমিত থাকে, তবে সিঙ্গল ইনভার্টার এসি আপনার জন্য একটি সাশ্রয়ী ও উপযুক্ত বিকল্প হতে পারে।
এসি কেনার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন
শুধু সিঙ্গেল বা ডুয়াল ইনভার্টার দেখেই এসি কেনা উচিত নয়। কেনার আগে অবশ্যই নিচের দুটি বিষয় যাচাই করে নিন
BEE স্টার রেটিং: এসির স্টার রেটিং যত বেশি হবে (যেমন: ৪ স্টার বা ৫ স্টার), সেটি তত কম বিদ্যুৎ খরচ করবে।
ISEER স্কোর: ইন্ডিয়ান সিজনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও (ISEER) স্কোর যত বেশি হবে, এসির কার্যক্ষমতা তত উন্নত হবে।
অনেক সময় একটি উচ্চ স্টার রেটিংযুক্ত (যেমন ৫-স্টার) সিঙ্গেল ইনভার্টার এসি, কম স্টার রেটিংযুক্ত (৩-স্টার) ডুয়াল ইনভার্টার এসির চেয়েও বেশি বিদ্যুৎ বাঁচাতে পারে। তাই আপনার বাজেট, ব্যবহারের সময় ও এনার্জি রেটিং মিলিয়েই সঠিক সিদ্ধান্তটি নিন।
আরও পড়ুন : সারারাত এসি চালালেও বাড়বে না বিদ্যুতের বিল, জেনে নিন ঘর ঠান্ডা রাখার ৭টি উপায়
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Tech. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda