All Party Meet: বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না 'কালীঘাট' তৃণমূল, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?

Audio Narrative Assistant
Executive Summary
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাক। কিন্তু বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না 'কালীঘাট' তৃণমূল। বিধানসভার সর্বদলীয় বৈঠকে সিপিএম-কংগ্রেস-ISF, AJUP।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাক। কিন্তু বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না 'কালীঘাট' তৃণমূল। বিধানসভার সর্বদলীয় বৈঠকে সিপিএম-কংগ্রেস-ISF, AJUP। সব বিরোধীরা ডাক পেলেও ডাক পেলেন না শোভনদেব, কুণালরা।

আরও পড়ুন, সওকত মোল্লাকে ডিম আক্রমণ, মাছ চোর স্লোগান

১৮ তারিখ শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। বিজেপি সরকারের এটাই প্রথম বাজেট অধিবেশন। এবং প্রথা অনুযায়ী, অধিবেশনের দুই দিন আগে, সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয়। চূড়ান্ত হয়, কীভাবে কার্যবিবরণী হবে, কী আলোচনা হবে, কতক্ষণ, কতঘণ্টা সেগুলি চূড়ান্ত হয়। আজকে সর্বদলীয় বৈঠকে দেখা গিয়েছে, যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে বিধানসভাতে, সিপিএম এর বিধায়ক ছিলেন, কংগ্রেসের দুই বিধায়ক ছিলেন, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি ছিলেন। এরকমভাবে সবদলকেই ডাকা হয়েছে। এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়কে ডাকা হয়েছে। এবং মুখ্যসচেতক সহ আরও দুই জন তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দেখা গিয়েছে ডাকা হয়নি কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়দের। কুণাল ঘোষের দাবি যে তাঁরা কোনওরকম চিঠি পাননি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Hardik Pandya: আফগানিস্তান...

Read Next

Humayun on Sudip : 'কীসের লোভে...