We currently don't have news in this language. Please choose another language.
কলকাতায় EM বাইপাসের ধারে, তৃণমূল ভবনের থেকে সাইন বোর্ড খুলে ফেলা হল
কলকাতায় EM বাইপাসের ধারে, তৃণমূল ভবনের থেকে সাইন বোর্ড খুলে ফেলল মালিকপক্ষ। ভবনের ওপরে থাকা বিশাল আকারের গ্লো-সাইন বোর্ড খুলে ফেলে রাখা হয়েছে ভবনের এক পাশে। পরিবর্তে ছোট একটি ফ্লেক্স ঝোলানো হয়েছে বিল্ডিংয়ের গায়ে। মালিক পক্ষের দাবি, তৃণমূলের সঙ্গে চুক্তির কোনও বৈধতা নেই। 'কাজেই যত দ্রুত সম্ভব এই ভবন ছেড়ে দিতে হবে তৃণমূলকে', মালিকপক্ষের আরও দাবি, রং করা হবে বলেই মূল হোর্ডিং খুলে ফেলা হয়েছে। '২০২৭ সালের অক্টোবর পর্যন্ত চুক্তি রয়েছে মালিকের সঙ্গে', তার আগে ভবন ছাড়ার কোনও প্রশ্নই নেই, আগেই জানিয়েছে তৃণমূল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda