Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে আজ কলকাতায় এসেছেন অমিত আর যাবতীয় কর্মসূচীর মাঝেই তিনি পৌঁছে যান, বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র বাড়িতে। শাহের সঙ্গে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও।

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে আজ কলকাতায় এসেছেন অমিত শাহ (Amir Shah)। আর যাবতীয় কর্মসূচীর মাঝেই তিনি পৌঁছে যান, বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র বাড়িতে। অমিত শাহের সঙ্গে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও। কয়েকটা দিন আগেই পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তখনই তাঁর দেখা হয়েছিল অমিত শাহের সঙ্গে। আর এবার, কলকাতায় এসে বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের উৎসব বাড়িতে এসেছেন অমিত শাহ। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। তবে এখনও পর্যন্ত, এই সাক্ষাৎকারের কোনও রাজনৈতিক কারণ তুলে ধরা হয়নি, বলা হচ্ছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎকার।

এর আগে, ব্রিগেডে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদারও। তবে প্রাথমিকভাবে অমিত শাহ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎকারই বলা হচ্ছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baruipur Incident : আটকানোর...

Read Next

News Live: প্রসেনজিৎ...