Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে আজ কলকাতায় এসেছেন অমিত আর যাবতীয় কর্মসূচীর মাঝেই তিনি পৌঁছে যান, বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র বাড়িতে। শাহের সঙ্গে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও।

ABP Ananda LIVE : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে আজ কলকাতায় এসেছেন অমিত শাহ (Amir Shah)। আর যাবতীয় কর্মসূচীর মাঝেই তিনি পৌঁছে যান, বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র বাড়িতে। অমিত শাহের সঙ্গে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও। কয়েকটা দিন আগেই পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তখনই তাঁর দেখা হয়েছিল অমিত শাহের সঙ্গে। আর এবার, কলকাতায় এসে বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের উৎসব বাড়িতে এসেছেন অমিত শাহ। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। 

এর আগে, ব্রিগেডে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদারও। তবে প্রাথমিকভাবে অমিত শাহ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎকারই বলা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, পদ্মশ্রী সম্মান নিতে যাওয়ার সময়েই অমিত শাহের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই সময়েই, কলকাতা এলে শাহকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপরে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ কলকাতায় এসে, কর্মসূচির মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। সব মিলিয়ে মিনিট ১৫ ছিলেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Shyama Prasad Mukherjee:...

Read Next

Amit Shah।শ্যামাপ্রসাদ...