We currently don't have news in this language. Please choose another language.
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
কলকাতা: তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। দ্বিতীয় দফার টাকাও ঢুকে গেছে অনেকের অ্যাকাউন্টে। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে দুই ২৪ পরগনর কলকতা, হাওড়া ও হুগলি-র ৫ মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে থেকেই একাধিক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
মুখ্যসচিব বলেন, 'অন্নপূর্ণা যোজনার কাজ সফলভাবে চলছে। ৩ জুনে এই প্রকল্প চালু হওয়ার পরই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। আমাদের কাজ চলছে এখনও। পোর্টাল খোলা আছে। অনলাইন-অফলাইন অ্যাপ্লিকেশনও চলেছে। জনতা শিবিরে ব্লকে ব্লকে এই ফর্ম নেওয়া হয়েছে। এলিজিবিলিটি অনুসারে স্বচ্ছতা বজায় রেখে কাজ চলছে। এনকোয়ারি অফিসার, ডেটা ব্যাঙ্কেও কাজ চলছে। সব দিকে নজর রেখেই কাজ হবে'।
আরও পড়ুন, বাবা চা বিক্রি করতেন, সংসারে চরম অভাব! কোচিং ছাড়াই প্রথম চেষ্টায় UPSC পাশ, IAS হয়ে স্বপ্নপূরণ
মুখ্যসচিবের বক্তব্য, 'নতুন পোর্টাল চালু হবে। ওই পোর্টালে ঢুকেই সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের নির্দিষ্ট এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। অর্থাৎ, উপভোক্তাদের তালিকা প্রকাশ্যেই রাখা হবে। পাশাপাশি যদি কোনও ব্যক্তি মনে করেন, তালিকায় এমন কারও নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তা হলে সেই নিয়েও সরাসরি আপত্তি জানানো যাবে। ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে ওই অভিযোগের নিষ্পত্তি করা হবে।'
অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত আবেদনকারী ১ কোটি ৬০ লক্ষ। বাদ গিয়েছে ২৬ লক্ষ আবেদনকারীর নাম! জানালেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে