Annapurna Yojana : আজ কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, না-পেলে কীভাবে স্টেটাস চেক করবেন?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ‘হুল দিবস’ উপলক্ষে বাঁকুড়ার মুকুটমণিপুরে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আজ, বুধবার, অর্থাৎ ১ জুলাই থেকে এই প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে।

কলকাতা: ‘হুল দিবস’ উপলক্ষে বাঁকুড়ার মুকুটমণিপুরে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আজ, বুধবার, অর্থাৎ ১ জুলাই থেকে এই প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে।

সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন জমা পড়েছিল। স্ক্রুটিনি করে সরকার ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করেছে। তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১ জুলাই ৩ হাজার টাকা ট্রান্সফার করা হবে। তিনি আরও জানান, নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলা রয়েছেন। তাঁদেরও একইভাবে প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বিপুল সংখ্যক মহিলাকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে সরকার।  তবে প্রকল্পের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অর্থপ্রদানের বিস্তারিত সরকারি নির্দেশিকা অনুযায়ী কার্যকর হবে। 

আপনিও কি অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন, অথচ এখনও পাননি। কী অবস্থায় রয়েছে আপনার আবেদন। ঝটিতি পরখ করে নেওয়া সম্ভব। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে (Social Registry Portal) আপনার নাম রয়েছে কি না, তা পরীক্ষা করার সহজ নিয়ম নিচে দেওয়া হলো।

  • আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বরটি সঙ্গে রাখুন।
  • অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে প্রবেশ করুন।
  • সিটিজেন লগইন খুঁজুন: হোমপেজে "Citizen Login" বা "Check Status" অপশনটিতে ক্লিক করুন।
  • মোবাইল নম্বর দিন: আপনার নিবন্ধিত (registered) ১০ সংখ্যার মোবাইল নম্বরটি টাইপ করুন।
  • ওটিপি দিন: মোবাইলে আসা ৪ বা ৬ সংখ্যার OTP কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করুন।
  • আধার নম্বর লিখুন: লগ ইন হওয়ার পর আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে সার্চ (Search) বাটনে ক্লিক করুন।
  • স্ট্যাটাস দেখুন: স্ক্রিনে আপনার নাম, আবেদনের নম্বর এবং স্ট্যাটাস (Approved/Pending) দেখতে পাবেন।  

    সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হওয়ার পরই টাকা জমা হবে। কোনও তথ্য ভুল থাকলে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেমেন্টে দেরি হতে পারে।            

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Tamanna Khatun: তামান্না...

Read Next

Baba Vanga Prediction 2026: বাবা...