We currently don't have news in this language. Please choose another language.
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ১ কোটি ৫১ লক্ষ আবেদনের ‘স্ক্রুটিনি’ শেষ, 'কাল টাকা ঢুকবে অ্যাকাউন্টে', ‘নাম নথিভুক্ত’ হল কত জনের ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাঁকুড়া: ‘হুল দিবস’ উদযাপনে বাঁকুড়ার মুকুটমণিপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল পয়লা জুলাই এই রাজ্যে ১ কোটি ৫১ লক্ষ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে, প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি, দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা, ৩ হাজার করে টাকা ট্রান্সফার করব। ১ কোটি ২০ লক্ষ দিদি এবং বোন..। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, এর মধ্যে আপনারা শুনলে খুশি হবে, ৫ লক্ষ আদিবাসী দিদি এবং বোন আছে। তাঁরা আগামীকাল ৩ হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতিমাসে এই সরকার তাঁদের অ্যাকাউন্টে পাঠাবে।’
আরও পড়ুন, কলকাতা বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত ? তাৎপর্যপূর্ণ মন্তব্য শমীক ভট্টাচার্যর, "..ক্ষোভ থাকবে"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার