We currently don't have news in this language. Please choose another language.
Anubrata Mondal on Abhishek Banerjee: ‘অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা’, বলেলন অনুব্রত মণ্ডল, কড়া ভাষায় আক্রমণ করলেন
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জন্যই জেলে যেতে হয়েছিল তাঁকে। এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল। অভিষেকের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেলেন বলেও দাবি করলেন তিনি। আগেই মমতার হাত ছেড়েছেন অনুব্রত। যোগ দিয়েছেন 'ঋতব্রত তৃণমূলে'। দল যে জিতবে না, তা তিনি আন্দাজ করেছিলেন বলেন আগেই জানিয়েছিলেন অনুব্রত। আর এবার সরাসরি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্যও অভিষেককেই দায়ী করেছেন। পাশাপাশি, সমালোচনা করলেন মমতারও।
বুধবার মদনের শিবিরবদল নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, সেই আবহেই কার্যত বিস্ফোরণ ঘটালেন অনুব্রত। মমতার হাত ছাড়া নিয়ে প্রশ্ন করলে বলেন, "আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়।" 'কালীঘাট তৃণমূলে'র একাংশের দাবি, ইঁটভাটার মামলার জন্যই শিবির বদল করেছেন অনুব্রত। কিন্তু তাঁর বক্তব্য, "ওসব বাজে কথা। আমি ওসবে ভয় পাই না। জানো না নাকি? জেগে ঘুমান?"
বিধানসভা নির্বাচনের পর মমতা অনুব্রতকে ফোন করেছিলেন বলে খবর। সেই নিয়ে তিনি বলেন, "চার বার ফোন করেছিল নির্বাচনে হারার পর। আমি বলেছিলাম, 'চোখে দেখো না, কানে দেখো তুমি'।" অভিষেকের জন্যই কি শেষ হয়ে গেলেন মমতা? মদনও যে চলে গেলেন? জবাবে কোনও রাখঢাক না করেই অনুব্রত বলেন, "ওর জন্যই শেষ হল। হ্যাঁ (অভিষেকের) ওর জন্যই। কেউ থাকবে না।"যায়।
সবিস্তার আসছে
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ