APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার নিউ ব্যারাকপুরের APC কলেজ । আরও একটি কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !

ABP Ananda LIVE : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার নিউ ব্যারাকপুরের APC কলেজ । আরও একটি কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া ! APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস। এর পাশাপাশি উদ্ধার হয়েছে জড়ো করে রাখা লাঠি।বৃহস্পতিবার ইউনিয়ন রুমে ঢুকে তালা দিয়ে দেয় ছাত্ররা। গতকালই কলেজে বিক্ষোভ দেখায় এবিভিপি। ঘটনাস্থলে আসে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। যা যা উদ্ধার হয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে বলে দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ।

গত জুন মাসে খবরের শিরোনামে উঠে এসেছিল সুরেন্দ্রনাথ কলেজ। একদিনেই দুই তোলপাড় ফেলে দেওয়া কাণ্ড ঘটে। ২টো ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের পর, কলেজের ৪ তলার ছাদে তৃণমূল নেতার 'বেডরুম'-এর হদিশ মেলে। একদিকে টাকার পাহাড় উদ্ধার, অন্যদিকে ঝাঁ-চকচকে বেডরুম ! তৃণমূলের জমানায় কলেজ ইউনিয়ন রুমে কী চলত ঠিক ? ছাত্র রাজনীতির নামে এসব কী ? উঠে আসে এই ধরনের নানা প্রশ্ন। তৃণমূল নেতার 'বেডরুম'-এর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্যে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Prakash Chik Baraik: ‘কিছু না...

Read Next

Shanidev: কেটে যাচ্ছে...