We currently don't have news in this language. Please choose another language.
Arms Recovered: মাটির নীচে সওকত-শেখ শাহজাহানের অস্ত্রের ভাণ্ডার ! আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের STF
পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের STF। আজ ভোররাতে অভিযান চালিয়ে কুমড়োখালি এলাকা থেকে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মাটির তলা ও পুকুর থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রগুলো। এর আগে শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিতে ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পুকুরে মেলে ১৩টি আগ্নেয়াস্ত্র। কুমড়োখালিতেও অভিযান চালিয়েছিল STF। আজ ফের সেখানে অভিযান নামে তদন্তকারীরা।
সওকত মোল্লা গ্রেফতার হওয়ার পর সন্দেশখালির ৪ জায়গায় বেঙ্গল এসটিএফ- এর তল্লাশি অভিযান চলে। উদ্ধার হয় ১৮টি আগ্নেয়াস্ত্র, ৫৬ রাউন্ড কার্তুজ। গত শুক্রবার রাতে সওকত মোল্লা গ্রেফতারের পর শনিবার সকাল থেকেই তৎপর বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার হয়েছে অস্ত্রভাণ্ডার।
সরবেড়িয়া, আকুঞ্জিপাড়ায়, কুমড়োখালি এবং মণিপুর- এই ৪ জায়গায় STF-র অভিযান চলেছিল। পরপর তৃণমূল নেতাদের বাড়িতে STF-র তল্লাশি অভিযান চলে। STF-র তল্লাশিতে উদ্ধার হয় ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ। এর মধ্যে ১০টি বড় ও ৮টি ছোট আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সাংবাদিক বৈঠিক করে জানায় বেঙ্গল এসটিএফ। সন্দেশখালির তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালায় বেঙ্গল STF- এর টিম। আরও ৩ অভিযুক্ত লুৎফর, রমজান মোল্লা, রেজাউল - এদের নাম সামনে এসেছে। এরা সকলেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ, দাবি পুলিশের। এদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেশখালিকাণ্ডের পর যখন গা ঢাকা দেন শেখ শাহজাহান, তখন বেশ কিছুদিন তিনি লুকিয়ে ছিলেন এই রমজান মোল্লার বাড়িতেই।
শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিকে একের পর এক জায়গায় মিলেছে অস্ত্রভাণ্ডারের খোঁজ। জেলবন্দি সন্দেশখালির একদা ত্রাস শেখ শাহজাহান। কিন্তু নেটওয়ার্কের রিমোট কন্ট্রোল কি এখনও তাঁরই হাতে? বহিষ্কৃত তৃণমূল নেতার খাসতালুক সন্দেশখালিতে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। জেলে বসে অস্ত্রের নেটওয়ার্ক চালানোর অভিযোগ উঠল সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda