Astrology : জামাইষষ্ঠীই ভাগ্যের টার্নিং পয়েন্ট? আজকের পর থেকেই ৩ রাশির 'সুপার-ডুপার' লাভ, আপনিও তালিকায়?

Audio Narrative Assistant
Executive Summary
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচর বা অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশেষ করে গ্রহরাজ সূর্যের নক্ষত্র পরিবর্তন সব রাশির উপরই কমবেশি প্রভাব ফেলে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচর বা অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশেষ করে গ্রহরাজ সূর্যের নক্ষত্র পরিবর্তন সব রাশির উপরই কমবেশি প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন সূর্যদেব একটি নতুন নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। এই পরিবর্তনের ফলে কিছু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষীদের মতে, বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকারা এই সময়ে শুভ ফল পেতে পারেন। দেখে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি কারা।

আরও পড়ুন : জামাইষষ্ঠী কি শুধুই জামাইয়ের মঙ্গলকামনায়...লোককথা কিন্তু বলছে আরও কিছু, জানা আছে?

মেষ রাশি

সূর্যের এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনাও প্রবল। আর্থিক ক্ষেত্রে সুখবর মিলতে পারে, এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে। পাশাপাশি আর্থিক স্থিতি আরও মজবুত হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য হওয়ায় এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সামাজিক মর্যাদা ও সম্মান বাড়তে পারে। সরকারি কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে এবং আপনার মতামত ও ব্যক্তিত্বের গুরুত্ব বাড়বে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টি শুভ ফলদায়ক হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে এবং তার সুফলও পাবেন। যারা নতুন বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে।

সূর্যদেবের আশীর্বাদ লাভের সহজ উপায়

জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যদেবকে প্রসন্ন করতে কয়েকটি সহজ নিয়ম পালন করা যেতে পারে—

  • প্রতিদিন সকালে স্নান সেরে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন।
  • সূর্য মন্ত্র ১০৮ বার জপ করুন।
  • প্রতি রবিবার ভক্তিভরে ‘আদিত্য হৃদয় স্তোত্র’ পাঠ করলে শুভ ফল লাভ হতে পারে।
  • সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করে দিন শুরু করাও অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়।

দ্রষ্টব্য: জ্যোতিষশাস্ত্রের এই তথ্য ও ভবিষ্যদ্বাণী প্রচলিত বিশ্বাস ও শাস্ত্রীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে। এর বৈজ্ঞানিক প্রমাণ নেই।                          

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Astrology

Read Previous

Narendra Modi: পশ্চিমবঙ্গ...

Read Next

West Bengal Weather : দুর্যোগের...