We currently don't have news in this language. Please choose another language.
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
গৌতম মণ্ডল, ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : ফলতায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব হলেন বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। নিশানায় সেই জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী। তাঁর দাবি, এখানকার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের নামের পরিবর্তে তালিকায় শুধুমাত্র অক্ষর লেখা আছে। তালিকায় থাকা কোড নামের পাশে লেখা রয়েছে টাকার অঙ্ক। এখানেই শেষ নয় অভিযোগ, জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী প্রায় দেড় কোটি টাকার প্রতারণা করেছে।
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? 'উপভোক্তার আসল নামের বদলে Code Name-এর ব্যবহার। আবাস-তালিকায় Code Name-এর পাশে লেখা টাকার অঙ্ক', বিস্ফোরক অভিযোগ ফলতার বিজেপি বিধায়কের। 'আবাসের টাকা দেওয়ার নামে নেওয়া হয়েছিল কাটমানিও। দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস-দুর্নীতি', অভিযোগ বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার। জাহাঙ্গির খান ও তার সঙ্গীদের বিরুদ্ধে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগও এনেছে বিজেপি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী