We currently don't have news in this language. Please choose another language.
Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
করাচি: পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আবারও তারকা ব্যাটসম্যান বাবর আজমকে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক নিযুক্ত করেছে। পিসিবি ২০২৩ সালে বাবর আজমের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে শান মাসুদকে দিয়েছিল। কিন্তু মাসুদের নেতৃত্বে পাক দল ক্রমাগত খারাপ পারফর্ম করছিল। এখন বোর্ড আবারও বাবর আজমকে টেস্ট অধিনায়ক করেছে।
পিসিবি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করেছে। তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসান আলি এবং নোমান আলিও এই দুটি সিরিজের জন্য দলে জায়গা পাননি।
শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান ১৬টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে তাদের ১২টি টেস্টে হারের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি পাক দলকে বাংলাদেশের বিরুদ্ধেও টেস্ট সিরিজ হারতে হয়েছে। এর সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও পাক দল হোয়াইটওয়াশ হয়েছিল।
পিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। যদিও, ইংল্যান্ড সফরের জন্য সউদ শাকিলকে ১৭তম খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়েছে। তবে শাকিলকে দলে অন্তর্ভুক্ত হওয়ার আগে ফিটনেস টেস্ট দিতে হবে। নির্বাচকরা প্রথমবারের মতো দলে চারজন তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন। এই চার খেলোয়াড় হলেন বাঁহাতি স্পিনার আলি উসমান, ব্যাটসম্যান মহম্মদ আওয়াইস জাফর, ফাস্টবোলার উবাইদ শাহ এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ গাজি গোরি।
পাকিস্তানের দল প্রথমে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবে। ওয়েস্ট ইন্ডিজে পাক দল দুটি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজের প্রথম টেস্ট ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত খেলা হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচ ২ থেকে ৬ অগাস্ট পর্যন্ত পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত হবে। এরপর পাক দল তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড যাবে। এই তিনটি টেস্ট ম্যাচ ১৯ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে লিডস, লর্ডস এবং বার্মিংহামে খেলা হবে।
ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের টেস্ট দল
বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম উল হক, খুররম শাহজাদ, মহম্মদ আব্বাস, মহম্মদ আলি, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ আওয়াইস জাফর, মহম্মদ গাজি গোরি (উইকেটরক্ষক), সাজিদ খান, সলমন আলি আঘা, শান মাসুদ এবং উবাইদ শাহ (ফিটনেস টেস্ট পাস করলে সউদ শাকিল ইংল্যান্ড সফরের জন্য দলের অংশ হবেন)
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার