We currently don't have news in this language. Please choose another language.
Babun Banerjee: “শুভেন্দুকে ভালবাসি”, BJP যোগ দিতে প্রস্তুত এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই, ভাইপোর দিকে আঙুল তুললেন কাকা
শিবাশিস মৌলিক,কলকাতা: তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। জুনিয়র হিসেবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত, তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। জুনিয়র হিসেবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত, তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। যোগ দিচ্ছেন, ২১ জন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। বললেন, মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্য়োপাধ্যায় বলেন,আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এটা ঠিক করেনি। শুভেন্দু অধিকারী যা বলবে, তাই করব। শুভেন্দু অধিকারীকে আমি ভালবাসি।'
ভোটে ভরাডুবির জন্য় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া সমালোচনা।আর সেইসঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়।বিরোধী থেকে শুরু করে দলের অভ্য়ন্তরে সবাই তো নিশানা করছেই...এবার ঘরের ভিতর থেকেও আক্রমণে বিদ্ধ হলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্য়োপাধ্যায় বলেন,অ্যাকচুয়ালি যারা সিনিয়র আছে, তাদেরকে একটু সম্মান দিতে হয়। সিনিয়রদের সম্মান দেওয়াটা কিন্তু জীবনের সব কিছু। একজন জুনিয়র কাউকে সম্মান দিতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এটা ঠিক করেনি। ও নিজে বলতে পারত যে দিদিকে ভালবাসত, যে, আমি পার্টি থেকে সরে যাচ্ছি। আমি কিছু দিনের জন্য একটু রেস্টে থাকছি। দিদির জায়গাটা আরও ভাল হত।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে যখন বিদ্রোহে সবকিছু ছারখার, তখন তার জন্য়ও কাকার নিশানায় ভাইপো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্য়োপাধ্যায় বলেন, নিশ্চয়ই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমি শুধু না, যে ২২ জন গেছে, সেই ২২ জনকেই জিজ্ঞেস করবেন, তারা তাই বলবে। সম্মানের সবাই ভুখা। সম্মান সবাই চায়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কেও নিজের অনুভব স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই। জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। বাবুন বন্দ্য়োপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী যা বলবে, তাই করব। উনি ভালবাসার মানুষ, উনি কাজের মানুষ। আর কাজ কীভাবে করতে হয়, সেটা উনি জানেন। শুভেন্দু অধিকারী ডাকলে সবার আগে আমার পারমিশন থাকবে।
যদিও ২০২৪ সালেই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।সেবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, আমার পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে...মা-মাটি-মানুষ পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সঙ্গে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনও রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। বিকজ আমি টোটালি ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং...নো রিলেশন।" আগামী দিনে কি বাবুন বন্দ্য়োপাধ্য়ায়কে দলে নেবে বিজেপি?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda