Bakkhali Murder : বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বান্ধবীকে খুন, মাটি খুঁড়ে উদ্ধার মহিলার দেহ

Audio Narrative Assistant
Executive Summary
দক্ষিণ ২৪ পরগনা : বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বান্ধবীকে খুনের অভিযোগ। খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ।

দক্ষিণ ২৪ পরগনা : বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বান্ধবীকে খুনের অভিযোগ। খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ। গ্রেফতার করা হয় যুবককে। অভিযুক্তের নাম জিয়ারুল সরদার। 

৩ সপ্তাহ আগে নিখোঁজ। বকখালির সমুদ্র সৈকতে মাটি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার। এই ঘটনায় জিয়ারুল সরদার নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাঁরই দেখানো পথে বকখালির হেনরি আইল্যান্ড সংলগ্ন সমুদ্র সৈকত থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২৬ মে, হেনরি আইল্যান্ডে বেড়াতে যান জিয়ারুল সরদার ও ওই মহিলা। ওইদিন জিয়ারুল বাড়ি ফিরে গেলেও ওই মহিলা আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের তরফে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে জিয়ারুল সরদারকে আটক করে পুলিশ। জেরায় আবিয়া বিবি নামে ওই মহিলাকে খুনের কথা স্বীকার করেন তিনি। এরপরই সমুদ্র সৈকত থেকে দেহ উদ্ধার করা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি থেকে খুন, অনুমান পুলিশের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC News: প্রাক্তন...

Read Next

IND vs AFG Live: দুই দলেই...