We currently don't have news in this language. Please choose another language.
BAN vs AUS: দিল্লিতে জন্ম, বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামবেন এই তরুণ স্পিনার
ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে ওয়ান ডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। এরপর টি-টোয়েন্টি সিরিজেও খেলতে নামবে ক্য়াঙ্গারু ব্রিগেড। আর সেই সিরিজেই টাইগারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে দেখা যাবে এক ভারতীয়কে। দিল্লিতে জন্মগ্রহণ করা অজি আনক্যাপড স্পিনার নিখিল চৌধুরীকে দলের অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি তিনি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে একাদশে খেলতে নামেন, তাহলে ৬২ বছর পর এমনটা হবে যে ভারতীয় কোনও ক্রিকেটার অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামবেন। শুক্রবারই ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা নিখিল চৌধুরীর।
ট্রাভিস হেড ফিরে আসার পর তাঁর পরিবর্ত হিসেবেই সুযোগ দেওয়া হয়েছে নিখিল চৌধুরীকে। ১৯৬৪ সালে লেগ স্পিনার রেক্স সেলার্স ভারতীয় বংশোদ্ভুত হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন। এরপর থেকে আর কোনও ভারতীয় খেলেননি অস্ট্রেলিয়ার জার্সিতে।
উল্লেখ্য, দিল্লিতে জন্ম নেওয়া নিখিল চৌধুরী পাঞ্জাব রাজ্য দলের হয়ে ১৪টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। যেখানে তার সতীর্থদের মধ্যে ছিলেন হরভজন সিং, শুভমন গিল ও অভিষেক শর্মা। তিনি আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরেও ট্রায়ালে ছিলেন। আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার সময় তিনি কুইন্সল্যান্ডে এক আত্মীয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন, আর সেই মহামারির সময়ই তিনি অস্ট্রেলিয়ায় নিজের ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পুরোপুরি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ১৭ জুন, দ্বিতীয় টি টোয়েন্টি ১৯ জুন ও সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২১ জুন হওয়ার কথা।
আজ ১১ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে মুখোমুখি হয়েছে। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমেই বড় ধাক্কা খায় অজি শিবির। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান অস্ট্রেলিয়ার তিন ব্য়াটার। শেষ পর্যন্ত ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া শিবির। তাসকিন ও মুস্তাফিজুর তিনটি করে উইকেট নেন। সিরিজে প্রথম ম্যাচ জয়ের ফলে বৃহস্পতিবার ম্য়াচ জিতলে বাংলাদেশ ওয়ান ডে সিরিজও জিতে যাবে।
অস্ট্রেলিয়া টি টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেঁনেশ, অ্যাডাম জাম্পা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda