Bangaldesh Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বাস, মৃত অন্তত ২৩ যাত্রী, ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে

Audio Narrative Assistant
Executive Summary
বাংলাদেশ : বাংলাদেশের রাজবাড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। পক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে খবর।

বাংলাদেশ : বাংলাদেশের রাজবাড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনার সময়ে বাসে অন্তত পক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে খবর। এই ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। আরও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিকেলে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটেছে। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ সরকার। নিখোঁজদের জন্য জারি রয়েছে তল্লাশি অভিযান। এই দুর্ঘটনার পিছনে ঠিক কী কী কারণ রয়েছে, জানার চেষ্টায় শুরু হয়েছে তদন্ত।                          

বাংলাদেশের রাজবাড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসে অন্ততপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় মহিলা সহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেল ৫টা ১৫ নাগাদ, রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাট থেকে সোজা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বুধবার রাত ১১টা নাগাদ অর্থাৎ দুর্ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর, ক্রেনের সাহায্যে জলের ওপরে তোলা হয় বাসটি। এই ঘটনার, একটি উচ্চপর্যায়ে কমিটি গঠন করে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।                                        

রাজবাড়ির দক্ষিণ-পশ্চিমের জেলার দৌলাদিয়াতে এই বাস দুর্ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ পদ্মা নদীতে পড়ে যায় বাসট। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ১১ জন মহিলা, ৮ জিন শিশু। মোট ২২ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। একটি দেহের শনাক্তকরণ বাকি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেলি স্টারের প্রতিবেদন অনুসারে। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। দুর্ঘটনার সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটাও দেখা হবে।                  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Bangladesh. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Bangladesh

Read Previous

India Helps Bangladesh : জ্বালানি...

Read Next

Bangladesh News: ইউনূসের মতো...