We currently don't have news in this language. Please choose another language.
Bangladesh Cricketer Assaulted: রাস্তায় অটোরিকশা থেকে নামিয়ে বাংলাদেশের ক্রিকেটারকে মারধর, থানায় নিয়ে গিয়ে হেনস্থা
চট্টগ্রাম: রাস্তায় শারীরিক নিগ্রহের শিকার হলেন বাংলাদেশ জাতীয় দলের (Bangladesh Cricket Team) ক্রিকেটার নঈম হাসান (Nayeem Hasan)। রাস্তায় আটোরিকশা থেকে নামিয়ে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। বাংলাদেশের ক্রিকেটার নঈম অভিযোগ জানিয়েছেন যে, চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। তাঁকে খুলশি থানায় নিয়ে গিয়েও হেনস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নঈম হাসানের সঙ্গে কিছু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগসংক্রান্ত ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda