Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

Audio Narrative Assistant
Executive Summary
হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ , কলকাতা : বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর মোড় ! নাবালিকাকে অকথ্য যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হল আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডলকে।  তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, এই প্রভাসই প্রথম অকথ্য নির্যাতন করে নাবালিকাকে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার স্বীকার করে ।

হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ , কলকাতা : বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর মোড় ! নাবালিকাকে অকথ্য যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হল আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডলকে।  তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, এই প্রভাসই প্রথম অকথ্য নির্যাতন করে নাবালিকাকে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার স্বীকার করে । এই প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নিমাণের উদ্দেশে যায় মঙ্গলবার।   

এনকাউন্টারে মৃত্য়ু হয় বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় সে বারবার অস্বীকার করছিল তার অপরাধে যুক্ত থাকার কথা। এরপর পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়েন প্রভাস মণ্ডল। পাল্টা গুলিতে জখম হন অভিযুক্ত। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে।  অভিযুক্ত প্রভাস মণ্ডলকে তখনই পরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Primary Recruitment:অবশেষে...

Read Next

Baruipur News:...