Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

Audio Narrative Assistant
Executive Summary
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্য়ু হল এনকাউন্টারে। পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল।

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্য়ু হল এনকাউন্টারে। পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। আর এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। 

১২ বছরের কিশোরীকে নারকীয় নির্যাতন করে খুন। জীবন্ত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে। যৌন নির্যাতনের পর পিছমোড়া করে হাত বেঁধে মার। বারুইপুরের ঘটনায় রাজ্যবাসীর মনে জ্বলছে ক্ষোভের আগুন। এই আবহেই এনকাউন্টারে মৃত্য়ু হল মূল অভিযুক্ত প্রভাস সর্দারের। এই ঘটনায়, ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এদের মধ্যেই মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্য়ু হল এনকাউন্টারে। 

মঙ্গলবার রাত ১২টা, বাজার আগেই বারুইপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। বুধবার রাত ১২টা ১০ নাগাদ, পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ধরে রেললাইন ধরে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশের টিম। পুলিশ সূত্রে খবর, রাত ১২.৪৫ নাগাদ পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। এমনকী সেই রিভলভার থেকে এক রাউন্ড গুলিও চালায়। আর এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের গুলি লাগে। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

পুনর্নির্মাণে পুলিশের টিমে ছিলেন বারুইপুর পুলিশ জেলার সাব ইনস্পেক্টর রনি সরকার ও সাব ইনস্পেক্টর অর্ঘ্য মণ্ডল। পুলিশ সূত্রে খবর, পুনর্নির্মাণ চলাকালীন সাব ইনস্পেক্টর রনি সরকারের কাছ থেকে রিভলভার কেড়ে নেয় প্রভাস মণ্ডল। গুলি চালায় সে। তখনই আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান সাব ইনস্পেক্টর অর্ঘ্য মণ্ডল। ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল হয় প্রভাস মণ্ডলের। এরপর অভিযুক্তের দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশ মর্গে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Alert: ভোররাত থেকেই...

Read Next

Baruipur Encounter:...