We currently don't have news in this language. Please choose another language.
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ
দক্ষিণ ২৪ পরগনা : মুখ্যমন্ত্রীর কাছে আউটপোস্টের আবেদন জানিয়েছিলেন বারুইপুরের নির্যাতিতার পরিবার। বারুইপুরে গিয়ে সেই আর্জি পূরণ করার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নির্দেশ দিয়েছিলেন পুলিশকর্তাদের। অবশেষে বারুইপুরে শুরু হল স্থায়ী ফাঁড়ি নির্মাণের কাজ।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এক রাউন্ড গুলিও চালান বলে দাবি পুলিশের। তারপরেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি পুলিশের। গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই একদিকে যেমন এনকাউন্টার ঘিরে তৈরি হয়েছে তরজা। অন্যদিকে বেড়েছে গ্রেফতারি। বৃহস্পতিবার নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। যার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda