We currently don't have news in this language. Please choose another language.
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
দক্ষিণ ২৪ পরগনা : প্রভাস মণ্ডলের বিকৃত মানসিকতার শিকার বারুইপুরের ওই নাবালিকা। পুলিশি জেরায় উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য।
মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এক রাউন্ড গুলিও চালান বলে দাবি পুলিশের। তারপরেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি পুলিশের। গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই একদিকে যেমন এনকাউন্টার ঘিরে তৈরি হয়েছে তরজা। অন্যদিকে বেড়েছে গ্রেফতারি। শুক্রবার পর্যন্ত বারুইপুরে হামলা, ভাঙচুর, গণপিটুনি-সহ একাধিক ধারায় আরও ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। যার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। বৃহস্পতিবারই নতুন করে আরও ১২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রে ফের নতুন করে গ্রেফতারি।
আরও পড়ুন : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
আরও পড়ুন : পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda