Baruipur Incident : বারুইপুর কাণ্ডে সরব মমতা, কিন্তু তৃণমূল আমলের কাটোয়া ও হাঁসখালি কাণ্ডে কী বলেছিলেন তিনি ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : বাড়ির কাছেই স্কুলের বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে শনিবার বিকালে বেরিয়েছিল ক্লাস সিক্সের কিশোরী। পরিবার-পরিজনেরা সেই কিশোরীর দেহ খুঁজে পেল রবিবার সকালে। বস্তাবন্দি অবস্থা বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হল কিশোরীর দেহ।

কলকাতা : বাড়ির কাছেই স্কুলের বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে শনিবার বিকালে বেরিয়েছিল ক্লাস সিক্সের কিশোরী। কিন্তু ফেরা আর হল না। পরিবার-পরিজনেরা সেই কিশোরীর দেহ খুঁজে পেল রবিবার সকালে। বস্তাবন্দি অবস্থা বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হল কিশোরীর দেহ। তারপর দিনভর বিক্ষোভ। উঠল গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ঘটনা নিয়ে সরকার কড়া পদক্ষেপের পথে এগোলেও রাজনৈতিক একাংশের দাবি, শক্তিশালী বিরোধী ছাড়া গণতন্ত্র টিকতেই পারে না। এই ধরণের ঘটনায় বিরোধীদের আন্দোলনে নামটা অত্যন্ত জরুরি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরের ঘটনা নিয়ে মোমবাতি মিছিল করেন। কিন্তু প্রশ্ন, তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া নারকীয় ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী মন্তব্য করেছিলেন মনে আছে ? পার্কস্ট্রিট হোক বা  কামদুনি, এই ধরণের ঘটনা তাঁর কাছে ছিল 'ছোটো ঘটনা', নয়তো 'সাজান ঘটনা'। 

২০১২ সালে সেই কুখ্যাত কাটোয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, '' এটা প্রশাসন প্রশাসনের মত করবে। পুরোটাই সাজিয়ে করা। পরিকল্পনা করে, সাজিয়ে চিৎকার কর, বলছে রেপ রেপ করে চিৎকার কর। মেডিক্যাল এভিডেন্স হয়েছে, কিছু পাওয়া গেছে ? কিছুই পাওয়া যায়নি।'' 

আবার ২০২২ সালে হাঁসখালি কাণ্ডে তিনি বলেছিলেন, ''একটা বাচ্চা মেয়ে নাকি মারা গেছে রেপ হয়ে। আপনি রেপ বলবেন, নাকি প্রেগনেন্ট বলবেন, না লাভ অ্যাফেয়ার্স বলবেন। একটু খোঁজ নিন। শুনেছি ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল।'' 

তবে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, '' মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। নাবালিকার পরিবার যা চাইবে সেটাই দেবে আমাদের সরকার।''  তিনি আরও বলেন, ''আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রথম মামলার বিচার দেবই। ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছেন সব দেব। আমি ফোনে কথা বলছি। এবং আমি খুব খুশি যে উনারা আমার উপর আশ্বাস রেখেছেন। আর বাকি ৩টি বিষয়ে যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন। এই ৩ কাণ্ড যারা করেছে তাদেরকেও ভুগতে হবে। এমন শাস্তি দেব বুঝতে পারবে।''

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baba Vanga Prediction: দুরন্ত...

Read Next

Baruipur Case: বারুইপুরের...