We currently don't have news in this language. Please choose another language.
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে পাকড়াও আরও ২ অভিযুক্ত। এই মামলায় গতকালই গ্রেফতার করা হয়েছিল ১ জনকে। খুনে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। নাবালিকার মৃত্যুর তদন্তে ৬ সদস্যের SIT গঠন। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে SIT গঠন।
গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরোয় ক্লাস সিক্সের ওই ছাত্রী। নিহতের পরিবারের দাবি, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালে বারুইপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় নাবালিকার দেহ। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি, মৃতদেহ রাস্তায় রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। নাবালিকাকে খুনের অভিযোগের মামলার পাশাপাশি গণপিটুনিতে একজনের মৃত্যু নিয়েও দায়ের মামলা। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও পৃথক মামলা রুজু।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী