We currently don't have news in this language. Please choose another language.
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News: শনিবারের ঘটনার পর রবিবার নাবালিকা নির্যাতন-খুনের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় গুড়ি ফেলে আগুন জ্বালানো হয়। তারপর সেই ঘটনার জেরে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গণপিটুনিতে নিরাপরাধ যুবকের মৃত্যু, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ধৃত ২০ জন।
এদিকে, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। 'পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের', এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। 'প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের'। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda