We currently don't have news in this language. Please choose another language.
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
রঞ্জিত সাউ, হিন্দোল দে, বারুইপুর : ফের অগ্নিগর্ভ বারুইপুর। এবার এক্কেবারে অন্য একটি ঘটনায় ভয়ঙ্কর হয়ে উঠল পরিস্থিতি। ফুটবল খেলা ঘিরে ঝামেলা, আর তারপর নাবালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। উঠল মারাত্মক অভিযোগ।
স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার বারুইপুরে ফুলতলা এলাকায় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে দুই দলের মধ্য়ে বচসা হয়। দাবি, সোমবার বিজয়ী দলের ২ জনকে মীমাংসার কথা বলে ডাকেন পরাজিত দলের সদস্য়দের কয়েকজন। সেখানেই দুপক্ষের মধ্য়ে বচসা শুরু হয়। অভিযোগ, জয়ী দলের এক খেলোয়াড়কে ছুরি দিয়ে কোপানো হয়। এরপর নাবালককে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে নাবালকের মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্ত সন্দেহে তিনজনকে ধরে নিয়ে আসে বিক্ষুব্ধরা। খবর পেয়ে হাসপাতাল চত্বর থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালেরই পুলিশ ক্য়াম্পে নিয়ে যায় পুলিশ। তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ক্য়াম্পে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করতে হয় তাঁদের। শেষ পাওয়া খবর অনুসারে, অভিযোগের পরই ৫ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রেসিডেন্সি রেঞ্জের IG কঙ্করপ্রসাদ বারুই ।
বুকে ধারালো অস্ত্রের আঘাত
প্রত্যক্ষদর্শীদের দাবি, কথাকাটাকাটির মধ্যেই অভিযুক্তরা আচমকা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। কিশোরের বুকে গুরুতর আঘাত লাগে। তাকে বাঁচাতে গেলে তার বন্ধুকেও মারধর করা হয় বলে অভিযোগ। সেই কিশোরও গুরুতর আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ মাটিতে লুটিয়ে পড়ে।
হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা
কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেন পরিবারের সদস্য, আত্মীয় এবং এলাকার বাসিন্দারা। অভিযুক্তরা হাসপাতাল চত্বরে থাকা পুলিশ কিয়স্কে আশ্রয় নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তিন অভিযুক্তকে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।
সাম্প্রতিক সময়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এবং গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে বারবার শিরোনামে এসেছে বারুইপুর। এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে দশম শ্রেণির এক ছাত্রকে খুনের অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশ ঘটনার নেপথ্যে পুরনো বিবাদ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়