Baruipur News: "এনকাউন্টার তো কোনও আইনগত পদ্ধতি নয়", বারুইপুরকাণ্ডে এনকাউন্টার প্রসঙ্গে Saugata Roy

Audio Narrative Assistant
Executive Summary
Saugata Roy on Baruipur Encounter Case: "এনকাউন্টার তো কোনও আইনগত হয়, যদি দোষী হয়, তাহলে তাকে আদালতে নিয়ে যাওয়া হোক। পুলিশ এই যে সামারি জাস্টিস করছে, সেটা পুরোপুরি অন্যায়, নিন্দার যোগ্য", বললেন সৌগত

Saugata Roy on Baruipur Encounter Case: "এনকাউন্টার তো কোনও আইনগত পদ্ধতি নয়। কেউ যদি অভিযুক্ত হয়, যদি দোষী হয়, তাহলে তাকে আদালতে নিয়ে যাওয়া হোক। আদালত তাকে বিচার করে ফাঁসি দিক। পুলিশ এই যে সামারি জাস্টিস করছে, সেটা পুরোপুরি অন্যায়, নিন্দার যোগ্য", বললেন সৌগত রায়।

বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। 'পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের', এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। 'প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের'। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের।  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baruipur Case: 'পুলিশের...

Read Next

Mamata Banerjee: মেজাজ...