Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : আর জি কর কাণ্ডের ভয়াবহতার পর বঙ্গে ঘটে গেল আবারও এক নির্মম ধর্ষণ ও খুনের ঘটনা। শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ক্লাস সিক্সের ওই ছাত্রী। নিহতের পরিবারের দাবি, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

কলকাতা : আর জি কর কাণ্ডের ভয়াবহতার পর বঙ্গে ঘটে গেল আবারও এক নির্মম ধর্ষণ ও খুনের ঘটনা। গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ক্লাস সিক্সের ওই ছাত্রী। নিহতের পরিবারের দাবি, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। খোঁজাখুঁজি করার পর ৫ জুলাই সকালে বারুইপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় নাবালিকার দেহ। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যুও হয়। চলে অবরোধ। ব্যাহত হয় রেল চলাচল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।    

সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই বারুইপুর কাণ্ড নিয়ে কড়া বার্তা দেন তিনি। জানিয়ে দেন, মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, '' জঘন্যতম ঘটনা। সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। IG -এর নেতৃত্বে পুলিশ, STF সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। তদন্তের মাঝ পথে আমার না বলাই ভাল। কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যা চেয়েছেন, সেটা তাঁরা পাবেন। মোট ৪ টি মামলা দায়ের করা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা। এছাড়াও আরও ৩ টি মামলা হয়েছে। গণপিটুনি, রেল অবরোধ ও পুলিশ-সিআরপিএফের উপর হামলার নেপথ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিতও রিয়েছে। CRPF-এর ২ জন জওয়ান আহত হয়েছেন। একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে।''       

আরও পড়ুন - বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত 

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, ''আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রথম মামলার বিচার দেবই। ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছেন সব দেব। আমি ফোনে কথা বলছি। এবং আমি খুব খুশি যে উনারা আমার উপর আশ্বাস রেখেছেন। আর বাকি ৩টি বিষয়ে যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন। এই ৩ কাণ্ড যারা করেছে তাদেরকেও ভুগতে হবে। এমন শাস্তি দেব বুঝতে পারবে।''

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

বারুইপুরকাণ্ডের...

Read Next

বারুইপুরকাণ্ডে...