Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার

Audio Narrative Assistant
Executive Summary
Baruipur Encounter News: বারুইপুর কাণ্ডে এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হল ধৃত গতকাল মাঝরাতে প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়েছিল পুলিশ ঘটনার পুনর্নিমাণের জন্য এবং সেই সময়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল।

Baruipur Encounter News: বারুইপুর কাণ্ডে এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হল ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। গতকাল মাঝরাতে প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়েছিল পুলিশ ঘটনার পুনর্নিমাণের জন্য এবং সেই সময়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময়ে পাল্টা গুলি চালায় পুলিশ। 
এদিকে, বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কবীর মোল্লাকে। এই নিয়ে বারুইপুরকাণ্ডে মোট ৪ জনকে গ্রেফতার করা হল। যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এর আগে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডল--- এই ৩ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baruipur News: কেন...

Read Next

West Bengal Weather Update:...