Baruipur News: "অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না", বারুইপুরকাণ্ডে এনকাউন্টার প্রসঙ্গে Dilip Ghosh

Audio Narrative Assistant
Executive Summary
Dilip Ghosh on Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত

Dilip Ghosh on Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, 'এনকাউন্টার হয়েছে বাংলায়, সম্ভবত প্রথমবার। নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না। কিন্তু যখন উত্তরপ্রদেশ, বিহারে এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল, টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতীদের মাথায় তুলেছিল। তাই আজকে ওইসব অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স এটা আমরা বলেছি। ২৪ ঘণ্টার মধ্যে যেমন ধরেও নিয়েছে, যখন পালাতে গিয়েছে, উৎপাত করেছে, তখন গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, সেটা প্রমাণ হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীও দেখিয়েছেন যে, কীভাবে স্পটে দাঁড়িয়ে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। বিরোধীরা যেমন ছবি তুলতে গিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরাও স্পটে গিয়ে সাধারণ মানুষ, আন্দোলনকারী, পীড়িতার পরিবার সকলের সঙ্গে কথা বলেছেন। একটা সরকারে এটাই হওয়া উচিত।'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Samik Bhattacharya: এঁদের...

Read Next

BJP News: বিজেপিতে যোগ...