We currently don't have news in this language. Please choose another language.
Ben Stokes Retirement: একসময়ে বিশ্বের সেরা অলরাউন্ডার মানা হত, আচমকাই ম্যাচের মাঝেই ক্রিকেটকে বিদায় স্টোকসের
লন্ডন: সাম্প্রতিক সময়ে বিতর্কে জর্জরিত হয়েছিলেন। নাইটক্লাবে হাতাহাতিতে জড়িয়ে নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিরাগভাজনও হয়েছিলেন। এবার টেস্ট ম্যাচের মাঝেই পাকাপাকি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন বেন স্টোকস (Ben Stokes)। একসময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মানা হত স্টোকসকে। তিন ফর্ম্যাটেই দাপটের সঙ্গে খেলেছেন ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য। ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছিল জশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। সেই দলেরও সদস্য ছিলেন স্টোকস।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন বেন স্টোকসের অবসর ঘোষণা প্রসঙ্গে জানিয়েছেন, 'বেন স্টোকস ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও এই প্রজন্মের সেরা ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে চলে যাচ্ছে। চাপের মুখে বেন যে পারফরম্যান্স, নিরন্তর প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া এবং প্রয়োজনের মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স দেখানোর ক্ষমতা আমাকে এবং লক্ষ লক্ষ অনুরাগীদের যে স্মৃতি উপহার দিয়েছে তা চিরকাল থেকে যাবে।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়