Best FD Interest : ৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব

Audio Narrative Assistant
Executive Summary
Fixed Deposit Interest Rates : মাসে-মাসে না জমিয়ে আপনিও যদি বড়্ অঙ্কের টাকা থেকে বেশি লাভ (Profit) করতে চান, তাহলে ফিক্সড ডিপোজিট (FD Interest)  হতে পারে সেরা পছন্দ। তবে এই এফডি করার আগে অবশ্য়ই দেখে নিন, কোন ব্যাঙ্কে (Bank News) আপনি বেশি সুদ (Interest Rates) পাবেন। বিবরণ।  কোথায় এখন বিনিয়োগ করলে ঝুঁকি কমবর্তমানে ভারতের শেয়ার বাজারে অস্থিরতা অনেকটাই বেশি।

Fixed Deposit Interest Rates : মাসে-মাসে না জমিয়ে আপনিও যদি বড়্ অঙ্কের টাকা থেকে বেশি লাভ (Profit) করতে চান, তাহলে ফিক্সড ডিপোজিট (FD Interest)  হতে পারে সেরা পছন্দ। তবে এই এফডি করার আগে অবশ্য়ই দেখে নিন, কোন ব্যাঙ্কে (Bank News) আপনি বেশি সুদ (Interest Rates) পাবেন। এখানে দেওয়া হল বিস্তারিত বিবরণ। 

কোথায় এখন বিনিয়োগ করলে ঝুঁকি কম
বর্তমানে ভারতের শেয়ার বাজারে অস্থিরতা অনেকটাই বেশি। ইরান-আমেরিকা যুদ্ধের ফল ভোগ করছে ভারতের অর্থনীতি। যার বড় প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। হিসেবা বলছে গত তিন বছর ধরে নিফটি তার সর্বোচ্চ স্তর থেকে অনেকটাই নীচে নেমে এসেছে। তাই আপনিও যদি নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চাইলে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি এড়াতে এখনও বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট (FD)। এটি যেমন সুরক্ষিত, তেমনই এতে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।

৫ লাখ টাকা ১ বছরের জন্য এফডি করলে
ব্যাঙ্কগুলিতে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট করার সুবিধা থাকে। কিন্তু আপনি যদি ৫ লাখ টাকা ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, তবে কোন ব্যাঙ্ক আপনাকে সবচেয়ে বেশি সুদ দেবে ? ছোটখাটো সুদের হারের ফারাকও কিন্তু ম্যাচিউরিটির সময় বড় অঙ্কের পার্থক্য তৈরি করতে পারে। আসুন দেখে নেওয়া যাক রাষ্ট্রায়ত্ত, বেসরকারি এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির ১ বছরের FD-র সুদের হার ও লাভের হিসাব।

১ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Public Sector Banks)
১ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ব্যাহ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: ৬.৫০% বার্ষিক সুদ। (৫ লাখ টাকায় ১ বছরে সুদ পাবেন প্রায় ₹৩২,৫০০)

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ৬.৪০% বার্ষিক সুদ। (১ বছরে সুদ প্রায় ₹৩২,০০০)

SBI, PNB, Canara Bank এবং ব্যাঙ্ক অফ বরোদা: ৬.২৫% বার্ষিক সুদ। (১ বছরে সুদ প্রায় ₹৩১,২৫০০)

২ বেসরকারি ব্যাঙ্ক (Private Banks)
বেসরকারি ব্যাঙ্কগুলি সাধারণত সরকারি ব্যাঙ্কগুলির তুলনায় কিছুটা বেশি সুদ অফার করে থাকে। ১ বছরের মেয়াদে শীর্ষ কয়েকটি ব্যাঙ্কের সুদের হার নীচে দেওয়া হল:

SBM ব্যাঙ্ক ইন্ডিয়া: ৭.১০% (১ বছরে ৫ লাখ টাকার ওপর সুদ প্রায় ₹৩৫,৫০০)

বন্ধন ব্যাঙ্ক ও RBL ব্যাঙ্ক: ৭.০০% (১ বছরে সুদ প্রায় ₹৩৫,০০০)
DCB ব্যাঙ্ক: ৬.৯০% (১ বছরে সুদ প্রায় ₹৩৪,৫০০)

জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ও তামিলনাড়ু মার্সেন্টাইল ব্যাঙ্ক: ৬.৮০%

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: ৬.৭৫%

৩ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Small Finance Banks)
আপনি যদি আরও বেশি রিটার্ন চান, তবে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি ১ বছরের মেয়াদে সবচেয়ে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে:

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৭.২৫% বার্ষিক সুদ। (৫ লাখ টাকার ওপর ১ বছরে সুদ মিলবে প্রায় ₹৩৬,২৫০)

ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৭.১০%

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৭.০০%

বিনিয়োগ করার আগে এই কথাগুলি মাথায় রাখুন:
শুধু বেশি সুদ দেখলেই হবে না: ফিক্সড ডিপোজিট করার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা (Credibility) এবং ট্র্যাক রেকর্ড ভালো করে যাচাই করে নিন।

অকাল প্রত্যাহারের নিয়ম : মেয়াদের আগে টাকা তুলতে হলে ব্যাঙ্ক কত জরিমানা বা পেনাল্টি কাটে, তা আগেভাগেই জেনে নেওয়া জরুরি।

ট্যাক্স বা করের হিসাব: FD থেকে অর্জিত সুদের ওপর আয়কর বা TDS কাটা হতে পারে, তাই নিজের ট্যাক্স স্ল্যাব অনুযায়ী পরিকল্পনা করুন।

আপনার ১ বছরের আর্থিক লক্ষ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে সঠিক ব্যাঙ্ক বেছে নিন, যাতে আপনার কষ্টার্জিত টাকা একদম নিরাপদ থাকে ও ভালো রিটার্ন দেয়।

(মনে রাখবেন-ব্যাঙ্কে এফডি করার আগে অবশ্যই বর্তমান ইন্টারেস্ট রেট জেনে নেবেন।)

আরও পড়ুন : ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Monsoon Alert : বঙ্গোপসাগর...

Read Next

Abhishek Banerjee : DJ-মামলা :...