We currently don't have news in this language. Please choose another language.
Best Savings Interest : সেভিংস অ্যাকাউন্টে কে দিচ্ছে সবথেকে বেশি সুদ ? SBI, HDFC না পোস্ট অফিসে পাবেন সর্বোচ্চ রেট ?
SBI Vs HDFC Vs PNB Savings Interest Rates : জুলাইতেও পেতে পারেন সেভিংস অ্যাকাউন্টে ভাল সুদ (Savings Interest Rates)। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক (Bank Interest) না পোস্ট অফিসে (Post Office Interest) কোথায় পাবেন সর্বোচ্চ ইন্টারেস্ট ? এখানে রইল প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য সেরা অফার।
সেভিংস অ্য়াকাউন্টে টাকা রাখার সময় একটা বিষয় সবাই মাথায় রাখবেন, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI) নীতি, মুদ্রাস্ফীতি ও বাজারের লিক্যুইডিটির (Liquidity) ওপর ভিত্তি করে ব্যাঙ্কগুলি প্রায়শই এই সুদের হার সংশোধন করে থাকে। ২০২৬ সালের জুলাই মাসের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, দেশের প্রধান ব্যাঙ্কগুলি, পোস্ট অফিসে প্রবীণ নাগরিকদের জন্য সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কেমন চলছে, তার একটি তুলনামূলক চিত্র নীচে তুলে ধরা হল।এক নজরে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার (জুলাই ২০২৬)
| ব্যাঙ্ক / পোস্ট অফিস | বার্ষিক সুদের হার (%) |
| পোস্ট অফিস (Post Office) | ৪.০০% |
| ব্যাঙ্ক অব বরোদা (BOB) | ২.৫০% থেকে ৪.৭৫% (ব্যালেন্স অনুযায়ী) |
| পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) | ২.৫০% থেকে ৪.২৫% (ব্যালেন্স অনুযায়ী) |
| স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI) | ২.৫০% |
| এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) | ২.৫০% |
| আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) | ২.৫০% |
| অ্যাক্সিস ব্যাংক (Axis Bank) | ২.৫০% (২,০০০ কোটি টাকার কম ব্যালেন্সের জন্য) |
| কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra) | ২.৫০% |
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট
আপনিও যদি সরকারি আর্থিক সুরক্ষার সঙ্গে ভাল রিটার্ন পেতে চান, তাহলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট হতে পারে ভাল বিকল্প। এখন প্রবীণ নাগরিকরা বার্ষিক ৪% হারে সুদ পাচ্ছেন এই অ্যাকাউন্টে। তবে মনে রাখবেন, প্রতি মাসের ১০ তারিখ থেকে মাসের শেষ দিনের মধ্যে অ্যাকাউন্টের সর্বনিম্ন ব্যালেন্সের ওপর ভিত্তি করে এই সুদ হিসাব করা হয়। এছাড়া, মাসের যেকোনও সময় ব্যালেন্স ৫০০ টাকার নীচে নেমে গেলে সেই মাসে কোনও সুদ পাওয়া যাবে না।
ব্যাঙ্ক অব বরোদা (BOB): এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিতে সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সের ওপর ভিত্তি করে ধাপে ধাপে সুদের হার ঠিক করা হয়েছে। এখানে প্রবীণরা সেভিংস অ্য়াকাউন্টে সর্বনিম্ন ২.৫০% থেকে সর্বোচ্চ ৪.৭৫% পর্যন্ত বার্ষিক সুদ পেতে পারেন।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB): ব্যাঙ্ক অব বরোদার মতোই পিএনবি-তেও অ্যাকাউন্টে জমানো টাকার পরিমাণের ওপর সুদের হার নির্ভর করে। এখানে সুদের সীমা ২.৫০% থেকে ৪.২৫%। অ্যাকাউন্টে যত বেশি টাকা থাকবে, সুদের হারও তত বাড়বে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI): দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-তে অ্যাকাউন্টের ব্যালেন্স যাই হোক না কেন, প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড সুদের হার রাখা হয়েছে বার্ষিক ২.৫০%।
বেসরকারি ব্যাঙ্ক (HDFC, ICICI, Kotak Mahindra): এইচডিএফসি, আইসিআইসিআই এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকে বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার একরকম, যা হলো বার্ষিক ২.৫০%। কোটাক মহিন্দ্রা ব্যাংক প্রতি ত্রৈমাসিকে (৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর এবং ৩১ মার্চ) অ্যাকাউন্টে সুদের টাকা জমা করে।
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank): এই ব্যাঙ্কে সাধারণ ও প্রবীণ নাগরিকদের ২,০০০ কোটি টাকার কম ব্যালেন্সের জন্য ২.৫০% সুদ দেওয়া হচ্ছে। তবে ব্যালেন্স এর চেয়ে বেশি হলে ওভারনাইট মিবর (MIBOR) লিংকড রেট প্রযোজ্য হবে।
মেনে চলুন এই টিপস : আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা রাখেন, তবে যেখানে ব্যালেন্সের ওপর ভিত্তি করে বেশি সুদ পাওয়া যাচ্ছে (যেমন- BOB বা PNB) অথবা নিশ্চিত ৪% সুদের জন্য পোস্ট অফিসকে বেছে নিতে পারেন। তবে যেকোনো অ্যাকাউন্টে টাকা রাখার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কাছের শাখায় গিয়ে বর্তমান নিয়মকানুন আরও একবার যাচাই করে নেওয়া ভাল।
আরও পড়ুন : 'প্রফেশনাল ট্যাক্স' দিতে হবে না কর্মীদের ? অষ্টম বেতন কমিশনে আসছে কী সুখবর ?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত