We currently don't have news in this language. Please choose another language.
Best Stocks To Buy : ৩ মাসে দ্বিগুণ হয়েছে টাকা, এই স্মল ক্যাপ স্টক সবার কাছে বিস্ময়
Multibagger Stock : এরকম স্টকের দিকে তাকিয়ে থাকে শেয়ার বাজার (Stock Market)। মাত্র তিন মাসে বিনিয়োগকারীদের (Investment) টাকা দ্বিগুণ করে দিয়েছে এই স্মল ক্যাপ স্টক (Small Cap Stock)। মাত্র ১৪.৭ শতাংশ রিটার্ন এসেছে গত এক সপ্তাহে। এক মাসে ইনভেস্টাররা পেয়েছেন ৫৭ শতাংশ রিটার্ন।
কোন স্টক ঘিরে এত লাফালাফি
গত শুক্রবারের ট্রেডিং সেশনে ৫২ সপ্তাহের সর্বোচ্চ রিটার্ন দিয়েছে ব্লুস্প্রিং এন্টারপ্রাইজেস। এখন ১৩১.৬০ টাকা হয়েছে এই শেয়ারের দাম। মনে রাখবেন, মার্চেই ৫২ সপ্তাহের লো টাচ করেছিল এই স্টক। তখন ৪২ টাকা ছুঁয়েছিল এই কোম্পানি। হিসেব বলছে, কেবল ২০২৬ সালে এরই মধ্যে ১০০ শতাংশ রিটার্ন দিয়ে দিয়েছে এই মাল্টিব্যাগার।
এই দুরন্ত গতির কারণ
সাম্প্রতি একটা বড় অর্ডার পেয়েছে ব্লুস্প্রিং এন্টারপ্রাইজেস-এর অধীনস্থ সংস্থা স্টিগ এনার্জি সার্ভিসেস (ইন্ডিয়া)। বেদান্ত অ্যালুমিনিয়াম মেটালের কাছ থেকে ১,৪৩৭.১৭ কোটি টাকার একটি অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স (O&M) চুক্তি পেয়েছে তারা। এরপরই এই স্টকের ওপর বিনিয়োগকারীদের নজর পড়েছে।
কী লেখা রয়েছে এই চুক্তিতে
বেদান্ত অ্যালুমিনিয়াম মেটালের ১,২১৫ মেগাওয়াটের (MW) ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পেয়েছে স্টিগ এনার্জি। ২০২৬ সালের ১ আগস্ট থেকে শুরু হতে চলা এই অভ্যন্তরীণ চুক্তিটি আগামী ৫ বছরের জন্য বৈধ থাকবে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনার বড় প্রভাব পড়েছে ভারতের বাজারে। যেকারণে চরম অস্থিরতা তৈরি হয়েছে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে। এর মধ্যেও কিছু স্টক ব্যতিক্রমী পারফরম্যান্স দেখাচ্ছে। যার মধ্যে রয়েছে এই মাল্টিব্যাগারও। বিরশে, করে স্মল ক্যাপে যেখানে বড় ধস নামছে, সেখানে কিছুদিন ধরে দুরন্ত গতি দেখাছে এই স্টক। এখন কিনলে এই স্টকে লাভের মুখ দেখবেন ?
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : প্রধানমন্ত্রী মোদি করেন এখানে ইনভেস্ট, কত টাকা আসে মাসে ?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত