We currently don't have news in this language. Please choose another language.
বড় খবর, হরমুজ প্রণালী অতিক্রম করল তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ
নয়াদিল্লি : অপরিশোধিত তেল, গ্যাস ও সারবাহী ১১টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে গেছে। শুধু তা-ই নয়, মঙ্গলবার কেন্দ্রীয় বিদেশ-মন্ত্রক জানিয়েছে যে, গত সপ্তাহে উত্তেজনা প্রশমনের বিষয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়ার পর ভারত থেকে আরও দু'টি জাহাজ পারস্য উপসাগরের উদ্দেশে রওনা হয়েছে।
এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে উভয়মুখী বাণিজ্যিক জাহাজের চলাচল অবাধ চলাচলের ওপর আরোপিত বিধি-নিষেধ শিথিল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, নয়াদিল্লি আশা করছে যে, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর কারণে এই গুরুত্বপূর্ণ জলপথের পশ্চিমে আটকা পড়া ভারতীয় পতাকাবাহী ১০টি জাহাজ এখন ভারতের দিকে অগ্রসর হতে পারবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার