BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রাজ্য বাজেটে একের পর এক চমক দিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। পরিবহন থেকে শুরু করে মহিলা সংরক্ষণ, কৃষি থেকে শুরু করে DA, শূন্যপদে নিয়োগ.. বিষয় নিয়েই বড় ঘোষণা করলেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

কলকাতা: রাজ্য বাজেটে একের পর এক চমক দিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। পরিবহন থেকে শুরু করে মহিলা সংরক্ষণ, কৃষি থেকে শুরু করে DA, শূন্যপদে নিয়োগ.. এই সমস্ত বিষয় নিয়েই বড় ঘোষণা করলেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। আর এবার, মদের দোকান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কোনও ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে, খোলা যাবে না কোনও মদের দোকান। এই ৩টি জায়গার ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ১ কিমি'-এর বদলে কমিয়ে করা হল, ৫০০ মিটার।

মদের দোকান নিয়ে বড় ঘোষণা সরকারের

বিজেপি সরকার রাজ্যে ক্ষমতার আসার পরেই শোনা গিয়েছিল যে, মদের দোকান নিয়ে বড় ঘোষণা করতে পারে নতুন সরকার। আর এবার, প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই মদের দোকান নিয়ে বড় ঘোষণা করে দিল রাজ্য সরকার। রাজ্যের নিরাপত্তা ও পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে রাখা যাবে না কোনও মদের দোকান। ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। পাশাপাশি, কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ১ কিমি'-এর বদলে কমিয়ে করা হয়েছে, ৫০০ মিটার। এই নিয়ম সত্বর লাগু করা হবে।

রাজ্যে ৩ নতুন বিমানবন্দর

পাশাপাশি, এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আরও ঘোষণা করেন, 'আকাশপথে যাতায়াত আরও সহজ এবং সুগম করতে, এবং জেলাভিত্তিক পর্যটনের উন্নতি ঘটাতে, পশ্চিমবঙ্গে সরকারের 'উড়ান প্রকল্প'-তে তৈরি হবে একাধিক নতুন এয়ারপোর্ট। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় তৈরি হবে নতুন এয়ারপোর্ট। কোচবিহারে থাকা এয়ারপোর্টের বৃদ্ধি ঘটানো হবে এবং আরও উন্নত করা হবে। চলতি অর্থবর্ষের বাজেটে এই খাতে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাসিমারা এয়ারফোর্স স্টেশনের জন্য ২৫ একর জমি দেবে রাজ্য সরকার। কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের জন্য ৩৫ একর জমি দেবে রাজ্য সরকার। বিমানবন্দরের উন্নতির জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।'

 

আরও পড়ুন: Kolkata Airport: বিজেপি সরকারের প্রথম বাজেটে বড় খবর! দমদম বিমানবন্দরের চাপ কমাতে, দ্বিতীয় এয়ারপোর্ট তৈরির প্রস্তাব

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

বাজেটে DA ঘোষণা...

Read Next

WB Budget 2026: 'একটা...