We currently don't have news in this language. Please choose another language.
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
বাঁকুড়া : 'যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই।' বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন জেলার ১২ জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি। বৈঠক ছেড়ে বেরিয়ে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক।
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, "দু'দিন আগেও এখানে আমাদের কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। তাঁদের সঙ্গে বসে আমি চা খাওয়ার মতো ছেলে নই। তার কারণ, আমি ৪০ বছর বিজেপিটা করি। জন্মলগ্ন থেকেই বিজেপিটা করি। বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। তাঁদের সঙ্গে মুখোমুখি বসে আমি অন্তত কাজ করব না। আমাদের নেতৃত্বের নিশ্চিত ব্যাপার আছে। সেগুলো সব করবেন। তাঁদের আমি সম্মান করি। তাঁদের নির্দেশে আমি চলছি। কিন্তু, আমার নিজস্ব একটা বিষয় থাকে। যে বিষয়টা আমাকে ভাবতে হয়। দলকে আমি কখনোই অমান্য করি না। আমার যারা নেতৃত্ব আছে, তাঁদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধা নিয়েই আমি কাজ করছি।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার